সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র আর নেই
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ আর নেই। ৯৪ বছর বয়সে তিনি মারা গেছেন। তিনি শুক্রবার রাতে মারা গেছেন হিউস্টনে। এ ঘোষণা দিয়েছেন তার ছেলে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। পরিবারের পক্ষে একজন মুখপাত্র বলেছেন, জর্জ বুশ সিনিয়র নামেই বেশি পরিচিত ছিলেন জর্জ এইচ ডব্লিউ বুশ। ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ৪১তম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তিনি। তার আগে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের অধীনে দু’দফায় ভাইস প্রেসিডেন্ট ছিলেন। শতকরা ৯০ ভাগ জনপ্রিয়তা তাকে ১৯৯২ সালের নির্বাচনে পরাজিত করে ক্ষমতায় আসেন বিল ক্লিনটন।
বুশ সিনিয়র রাজনীতিতে প্রবেশ করেন ১৯৬৪ সালে। যোগ দেন রিপাবলিকান দলে। তার আগে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ছিলেন বিমানচালক এবং টেক্সাসের একজন ধনকুবের তেল ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি নানা রকম জটিলতায় ভুগছিলেন। গত এপ্রিলে সংক্রমণের কারণে তাকে ভর্তি করা হয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে।
জর্জ এইচডব্লিউ বুশের পরিচয় নানারকম। তিনি একজন সিনেটরের ছেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে তিনি ছিলেন যোদ্ধা বিমারু, ছাত্র অবস্থায় অ্যাথলেট, টেক্সাসের তেলের ব্যবসায়ী, রিপাবলিকান কংগ্রেসম্যান, ব্যতিক্রমী একজন কূটনীতিক, একজন গোয়েন্দা প্রধান। ক্ষমতায় থাকা একজন ভাইস প্রেসিডেন্ট থেকে সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। ১৮৩৬ সালের পর এমন ঘটনা এটাই প্রথম। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রেন্ট স্কোক্রোফট ও পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকারকে সাঙ্গ নিেিয় তিনি শীতল যুদ্ধে অবতীর্ণ হন। ওই সময় সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাচ্ছে। দুই জার্মানি একীভূত হচ্ছে। পররাষ্ট্রনীতিতে ভয়ঙ্কর এক পরীক্ষামূলক পদক্ষেপ নেন সিনিয়র বুশ। তিনি ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের ৪ লাখেরও বেশি সেনা নিয়ে আন্তর্জাতিক একটি জোট গঠনের সিদ্ধান্ত নেন। উদ্দেশ্য, কুয়েত থেকে ইরাকি সেনাদের তাড়িয়ে দেয়া। ওই সময় ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েত দখল করে নিয়েছিলেন। একে কুয়েতের বিরুদ্ধে আগ্রাসন বলে আখ্যায়িত করেন সিনিয়র বুশ। এরপরই তিনি সেখানে যুদ্ধ শুরু করেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes