সকল মানুষ দুই জনের বংশধর, গবেষণায় ইঙ্গিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নতুন এক বৈজ্ঞানিক গবেষণার ফলাফল থেকে এই ইঙ্গিত পাওয়া গেছে যে, সকল আধুনিক মানুষ স্রেফ একজোড়া মানুষের বংশধর। এই নারী-পুরুষ জোড় আজ থেকে ১ লাখ কিংবা ২ লাখ বছর আগে পৃথিবীতে ছিলেন। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।
বিভিন্ন ধরণের ১ লাখ প্রজাতির প্রায় ৫০ লাখ প্রাণির (মানুষ সহ) জিনগত কোড নিয়ে জরিপ চালিয়েছেন বিজ্ঞানীরা। ফলাফল থেকে এই ইঙ্গিত পাওয়া গেছে, এক ভয়াবহ বিপর্যয়ের পর পুরো মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর, মাত্র একজোড়া মানব থেকেই বর্তমান মানব প্রজাতির উদ্ভব হয়। শুধু মানুষ নয়, প্রতি ১০টি প্রাণী প্রজাতির মধ্যে ৯টির বেলায়ই একই ইঙ্গিত পাওয়া গেছে।
মার্ক স্টোকেল ও ডেভিড থালের নামে দুই বিজ্ঞানী এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। তাদের গবেষণার ফলাফল অনুযায়ী, ৯০ শতাংশ প্রাণিই একজোড়া স্ব স্ব পিতা-মাতার বংশধর। এই ইঙ্গিত মানব বিবর্তনের প্রচলিত তত্ত্ব নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বলেও জানায় ডেইলি মেইল।
রকফেলার বিশ্ববিদ্যালয় ও বাসেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা এই গবেষণার ফলাফল নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন। বৈজ্ঞানিক দলের অন্যতম নেতা থালের স্বীকারও করেছেন যে, এই অনুসিদ্ধান্ত বেশ আশ্চর্য্যজনক। তার ভাষ্য, আমি যতটা সম্ভব এই ফলাফলের বিরুদ্ধে লড়ে দেখেছি।
তবে এই সংবাদ নিয়ে কিছু ধর্মীয় দল ভুল ব্যাখ্যা দিয়েছে। তারা বলছে, এ থেকে প্রমাণ হয় সব মানুষ ‘অ্যাডাম’ ও ‘ইভ’ থেকে এসেছেন। তবে বিজ্ঞানীদ্বয় বলছেন, এ থেকে বরং বোঝা যায় যে, প্রাণিজগত আমাদের ধারণার চেয়েও দ্রুত নিজেদেরকে ঢেলে সাজায়।
এই গবেষণা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হওয়ার পর তারা আরও বলেন, এর সঙ্গে অ্যাডাম ও ইভ-এর কোনো সম্পর্ক নেই। এছাড়া তাদের গবেষণা থেকে ডারউইনের বিবর্তনবাদ ভুল প্রমাণিত তো হয়ইনি, বরং আরও জোরালো ভিত্তি পেয়েছে। মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!