Wednesday, 28 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
সব ক্যাটাগরি

আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: December 1, 2018 | 12:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : তীব্র শক্তিশালী ভূমিকম্পে তছনছ হয়ে গেছে আলাস্কা। ঘটনার আকস্মিকতায় মানুষ পড়িমরি করে বিভিন্ন ভবন থেকে নেমে যায় রাস্তায়। উপকূলীয় এলাকায় জারি করা হয় সুনামি সতর্কতা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে আলাস্কার উত্তরে। এর উৎস দেশটির সবচেয়ে বড় শহর অ্যাঙ্কোরেজ থেকে সাত মাইল উত্তরে। প্রাথমিক কম্পনের পর বেশ কয়েক দফা সেখানে ভূকম্পন অনুভূত হয়। এতে অনেক রাস্তা ফেটে যোগাযোগের অযোগ্য হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুত সংযোগ। ধসে গেছে অনেক ভবন। তবে হতাহতের খবর নিশ্চিত করে জানা যায় নি। অ্যাঙ্কোরেজ শহরে বসবাস করে প্রায় তিন লাখ মানুষ। আশপাশের এলাকায় বসবাস করে এক লাখ মানুষ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিকম্পের পর ৪০টি কম্পন অনুভূত হয়। এর মধ্যে ১০টি কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ মাত্রার ওপরে। তিনটি কম্পনের মাত্রা ছিল ৫ এর উপরে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ