ইহুদিবাদ এবং আল আকসার মাঝে কোন যোগসূত্র নেই : জাতিসংঘ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ইহুদিবাদ এবং আল আকসা মসজিদ প্রাঙ্গনের মাঝে যোগসূত্রের কোন ঐতিহাসিক সত্যতা নেই, বলে নাকচ করে দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। গত সপ্তাহের শুক্রবার বিশ্ব সংস্থাটির সাধারণ পরিষদে এই বিষয়ে একটি ভোট অনুষ্ঠিত হয়। এসময় বিপুল ভোটে রেজুলেশন এ/৭৩/এল.২৯ শীর্ষক প্রস্তাবটি পাশ করা হয়। সেখানে আল আকসা মসজিদ প্রাঙ্গণের পবিত্রতা ভঙ্গে ইসরাইলি উদ্ধত্বের তীব্র সমালোচনা করে বলা হয়, পবিত্র নগরী জেরুজালেমের সকল ধর্মীয় স্থানের স্বতন্ত্র নিরাপত্তা ও সম্মান প্রতিষ্ঠা করতে হবে, যার মধ্যে হারাম আল শরীফ অন্যতম। এই সময় পবিত্র স্থাপনাটির আরবি নাম দ্বারা এটি যে ইহুদি ধর্মের সঙ্গে স¤পর্কিত স্থান নয় তাও উল্লেখ করেছে জাতিসংঘ। ইহুদিরা ওই পবিত্র স্থাপনাকে তাদের ঐতিহাসিক টে¤পল মাউন্টের অংশ হিসেবেই দেখে। তবে জাতিসংঘের আলোচিত রেজুলেশনে তা অন্তর্ভুক্ত করা হয়নি। ভোটের সময় ১৪৮টি দেশ এই রেজুলেশনের পক্ষে ভোট দেয় এবং ১১ টি দেশ বিপক্ষে ভোট দেয়। মিডল ইস্ট মনিটর
ওই রেজুলেশনে জাতিসংঘ পরিষ্কার বলছে, ইসরাইলি দখলদার বাহিনীর কোন প্রকার অবৈধ ক্ষমতা প্রয়োগ, আইন এবং বিচারের আওতার উর্ধে পবিত্র নগরী জেরুজালেম। তাই জেরুজালেমে ইসরাইলি আইন প্রয়োগ স¤পূর্ণ অবৈধ ও অনুনোমোদিত। এই সময় ইসরাইলের প্রতি জেরুজালেম নগরীতে সকল ধরণের অবৈধ দখলদারি প্রক্রিয়া বন্ধের আহ্বানও জানানো হয়।
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি