Wednesday, 28 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশি গ্রোসারিতে ডাকাতি ও গুলি : দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: December 5, 2018 | 7:20 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কের এস্টোরিয়ায় বাংলাদেশি বনফুল গ্রোসারিতে ডাকাতি এবং গ্রোসারি মালিককে গুলি করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশি কমিউনিটি। স্থানীয় সময় রবিবার ঘটনাস্থলের কাছে অনুষ্ঠিত সমাবেশ থেকে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির নিরাপত্তা দাবি করা হয়। সমাবেশ থেকে নিউইয়র্কের পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় ডাকাতির ঘটনায় জড়িত ৪ জনের মধ্যে দু’জনকে গ্রেফতার করার জন্যে। অপর দু’জনকেও অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয় সমাবেশ থেকে।

সমাবেশে বক্তব্য দেন কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ও ইউএস সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি আজিমুর রহমান বোরহান, সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী ও  কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হক খান, সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, ডেমক্র্যাটিক পার্টির সংগঠক মোহাম্মদ মুিজবর রহমান, ফখরুল আলম, ফখরুল ইসলাম দেলোয়ার, রিয়েল এস্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক ছানু, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, কমিউনিটি এ্যাক্টিভিস্ট এমাদ চৌধুরী, আহসান হাবিব, আয়োজকদের অন্যতম মো. জাবেদউদ্দিন প্রমুখ। বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অব নিউইয়র্কসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী ও আঞ্চলিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অ্যাস্টোরিয়ায় বাংলাদেশি অধ্যুষিত ২৯-১১ ৩৬ এভিনিউতে বনফুল গ্রোসারিতে গত ১৭ নভেম্বর রাতে ডাকাতি হয়। এ সময় দোকান মালিক রাসেল আহমেদ গুলিবিদ্ধ হন। ডাকাতির দু’সপ্তাহ পর এ ঘটনায় জড়িত ৪ জনের মধ্যে দুই জনকে গ্রেপ্তার করে নিউইয়র্ক পুলিশ। এরা হলো হানিবল আলী (৫৫) এবং লুইস জায়েস (২৫)। পুলিশ জানায়, আলী এবং জায়েস-সহ আরেক দুর্বৃত্ত গ্রোসারির ভেতরে ঢুকেছিল পুলিশ পরিচয়ে। ওরা পুলিশের নকল ব্যাজও প্রদর্শন করে। আরেকজন ছিল গ্রোসারির সামনে গাড়িতে। চারজনই ছিল মুখোশধারী। গ্রেফতার দুই ডাকাতের বিরুদ্ধে ফার্স্ট এবং সেকেন্ড ডিগ্রি সশস্ত্র ছিনতাই এবং অস্ত্র বহনের সেকেন্ড ডিগ্রির অভিযোগ দায়ের করা হয়েছে কুইন্স ক্রিমিনাল কোর্টে। এসব অপরাধ প্রমাণিত হলে একেকজনের ২৫ বছর কারাদণ্ড হতে পারে বলে সরকারী আইনজীবীরা জানান। এ দু’জনকে ১২ ডিসেম্বর আদালতে হাজির করা হবে।

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ