Wednesday, 28 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
সব ক্যাটাগরি

কঠিন সময়ে প্রবেশ করছে যুক্তরাষ্ট্র : সাবেক সিনেটরদের বিবৃতি

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: December 11, 2018 | 9:14 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :  কঠিন সময়ে প্রবেশ করতে চলেছে যুক্তরাষ্ট্র। সিনেটের বর্তমান ও ভবিষ্যৎ সদস্যদের এ বিষয়ে সতর্ক করেছেন ডেমোক্রেট ও রিপাবলিকান দলের ৪৪ সাবেক সিনেটর। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে তারা এ উদ্বেগের কথা জানান। একইসঙ্গে, রাজনৈতিক আদর্শ যাই হোক না কেনো যুক্তরাষ্ট্রের গণতন্ত্র রক্ষার্থে ও জাতীয় স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহবানও জানিয়েছেন তারা। এ খবর দিয়েছে পলিটিকো। বিবৃতিতে বলা হয়, রবার্ট মুয়েলারের তদন্ত প্রায় শেষ দিকে এবং প্রেসিডেন্ট ও তার সরকারের বিষয়ে নতুন করে তদন্ত শুরু হচ্ছে। দুটি ঘটনাই এমন একটি সময় ঘটতে চলেছে যখন আঞ্চলিক সংঘর্ষগুলো উত্তপ্ত হয়ে উঠেছে এবং বৈশ্বিক শক্তিগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, অর্থনীতি ও ভুরাজনৈতিক স্থিতিশীলতা ধ্বংস করতে চাইছে। 

সিনেটররা বলেন, যুক্তরাষ্ট্র ইতিহাসের অন্যান্য গুরুত্বপূর্ন ঐতিহাসিক মুহূর্তগুলোর মত একটি সময়ে উপনিত হয়েছে।
আমরা এমন একটি সময়ে রয়েছি যেখানে গণতন্ত্রের মূলনীতি ও জাতীয় নিরাপত্তা সংকটের মুখে রয়েছে। এমতাবস্থায় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা ও আইনের শ্বাসন নিশ্চিত করতে হবে। সাবেক এই সিনেটরদের মধ্যে ৩২ জন ডেমোক্রেট, ১০ জন রিপাবলিকানস ও ২ জন স্বতন্ত্র। তারা আসন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় উভয় দলকে এক হয়ে কাজ করার পরামর্শ দেন। বিবৃতিতে সাবেক সিনেটররা বলেন, আমাদের সময় কংগ্রেসে আমরা ছিলাম মিত্রের মত। কখনো হয়ত বিরোধী ছিলাম কিন্তু কখনো শত্রু ছিলাম না। ইতিহাসে যখনই যুক্তরাষ্ট্র সাংবিধানিক সংকটে পরেছে সিনেট সেখান থেকে দেশকে রক্ষা করেছে। আজকে আবারও সেই একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ