Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

মার্কিন কংগ্রেসে ৪ লক্ষাধিক অবৈধ অভিবাসীকে গ্রীণকার্ড প্রদানের বিল

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: March 13, 2019 | 1:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিপুলসংখ্যক বাংলাদেশীসহ ৪ লক্ষাধিক অবৈধ অভিবাসীকে শর্তসাপেক্ষে গ্রীণকার্ড প্রদানের একটি বিল ১২ মার্চ মঙ্গলবার উঠেছে মার্কিন প্রতিনিধি পরিষদে। ‘দ্য ড্রিম এ্যান্ড প্রমিজ এ্যাক্ট’ শিরোনামে এই বিলটি উপস্থাপন করেছেন ডেমক্র্যাটিক পার্টির ৩ কংগ্রেসওম্যান। এরা হলেন নিউইয়র্কের নিদিয়া ভ্যালেস্কুয়েজ  এবং ইয়েভেটি ডি ক্লার্ক ও ক্যালিফোর্নিয়ার লুসিলে য়বেল-এলার্ড ।
শিশুকালে মা-বাবার সাথে বেআইনী পথে যুক্তরাষ্ট্রে আসার পর যারা বৈধতা পায়নি, যদিও আমেরিকার  আলো-বাতাসেই  তারা বড় হয়েছে এবং উচ্চ শিক্ষা গ্রহণ করেছে। এমন ৩৬ লাখের অধিক তরুণ-তরুণীকে ড্রিমার বলা হয়। সেই ড্রিমারদের বহিষ্কারের নির্দেশ প্রত্যাহার করেছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প এসে সেই প্রটেকশন অর্ডার উঠিয়ে নেয়ার বিশেষ আদেশ জারি করেন। সেই আদেশ বহাল হবার আগেই উচ্চতর আদালতের স্থগিতাদেশ জারি হলেও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠার অবসান ঘটেনি।
উত্থাপিত বিলে আরো ৩ লক্ষাধিক অভিবাসী রয়েছেন সেন্ট্রাল আমেরিকা, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার নেপালের। এসব দেশে দাঙ্গা-হাঙ্গামা এবং প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে এসব লোকজন নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেআইনীপথে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন কিন্তু বৈধতা পাননি। এদেরকে নিজ নিজ দেশে ফেরৎ পাঠালো অমানবিক পরিস্থিতির মধ্যে নিপতিত হবেন আশংকায় প্রেসিডেন্ট ওবামা  টিপিএস প্রোগ্রাম ঘোষণা করেন। সেটিও উঠিয়ে নেয়ার নির্বাহী আদেশ জারি করেছেন ট্রাম্প। সেই আদেশও ঠেকানো হয়েছে উচ্চ আদালতের মাধ্যমে।
এই বিল সম্পর্কে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সী পেলসী বলেছেন, ডেমক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ বিধায় প্রতিনিধি পরিষদে তা পাশ হলেও রিপাবলিকান শাসিত সিনেটে পাশ হবার সম্ভাবনা ক্ষীণ। তবে আমরা চাচ্ছি এর সমর্থনে ব্যাপক জনমত গড়তে, যার ঢেউ লাগবে সামনের বছরের জাতীয় নির্বাচনে। কংগ্রেসের উভয় কক্ষ ডেমক্র্যাটদের নিয়ন্ত্রণে এলে অবৈধ অভিবাসীদের দুশ্চিন্তার অবসানের পথ সুগম হবে বলে মনে করছেন ডেমক্র্যাটরা। এর বাইরেও লক্ষাধিক বাংলাদেশীসহ প্রায় সোয়া কোটি বিদেশী রয়েছেন অবৈধ অভিবাসী হিসেবে। এরমধ্যে যারা কোন অপরাধে লিপ্ত নেই এবং যারা নিয়মিতভাবে কাজ করছেন ও ট্যাক্স দিচ্ছেন, তাদেরকে গ্রীণকার্ড প্রদানের বিল এর আগে ডেমক্র্যাট শাসিত প্রতিনিধি পরিষদে পাশ হলেও রিপাবলিকানদের সমর্থন পায়নি। এনআরবি নিউজ

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV