Wednesday, 7 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে টাইম টিভির এক যুগ ও বাংলা পত্রিকার ৩০ বছর পূর্তিতে স্বাধীন গণমাধ্যম, নাগরিক অংশগ্রহণ ও নতুন নেতৃত্বের ওপর জোর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ কাজী আজিজুল হক খোকন নিখোঁজ, সন্ধান না মেলায় উদ্বেগ নিউইয়র্কের ওজনপার্কে ‘খলিল বিরিয়ানি হাউস’র নতুন শাখা উদ্বোধন New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদ্‌যাপনে নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখার উদ্বোধন বাংলাদেশ সোসাইটি’র নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংবাদ সম্মেলন: আর্থিক হিসাব, বাংলাদেশ সেন্টার, ভবনের ভায়োলেশন ও ফিউনারেল ফান্ড নিয়ে ব্যাখ্যা নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে কনস্যুলার ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক বন্ধ, এখন শুধু ডেবিট ও ক্রেডিট কার্ড আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তি উদযাপন: ‘রাজনৈতিক তোষামোদী মিডিয়া গ্রহণযোগ্যতা হারায়’
সব ক্যাটাগরি

গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার সংক্ষিপ্ত জীবনী

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: May 14, 2019 | 1:50 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা ও আর্থিক নীতি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, সরকার ও বিশ্ববিদ্যালয়ে তিন দশকেরও বেশি সময় কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বি.এ. (রাজনীতি, দর্শন ও অর্থনীতি বিষয়ে প্রথম শ্রেণি), কুইন্স ইউনিভার্সিটি (কানাডা) থেকে এম.এ. (অর্থনীতি) এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এম.ফিল. (অর্থনীতি) ও ডি.ফিল. (অর্থনীতি) ডিগ্রি লাভ করেন। তাঁর পেশা জীবন শুরু হয় ওয়াশিংটন ডিসি-স্থ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এ। আইএমএফ-এ কর্মরত অবস্থায় (১৯৮৪-৯৩) তিনি রোমানিয়া, পর্তুগাল, ইন্দোনেশিয়া, মায়ানমার, সিংগাপুর, বাংলাদেশ, পাপুয়া নিউ গিনি থাইল্যান্ড ও অনান্য দেশে কাজ করেছেন। আইএমএফ ছাড়ার পর তিনি কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন এবং বিশ্বব্যাংক, জাতিসংঘ ও এশীয় উন্নয়ন ব্যাংক-এ পরামর্শক হিসেবে কাজ করেন।

বাংলাদেশের সুশাসনের উপর ১৯৯৬ সালে বিশ্বব্যাংক প্রণীত “Government That Works” প্রতিবেদনটির প্রধান উপদেষ্টা ও সমন্বয়কারী লেখক ছিলেন। ১৯৯৬ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনির রাজস্ব বিভাগের ম্যাক্রো ইকোনোমিক এডভাইজার হিসাবে নিয়োজিত ছিলেন। ২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি PDP অস্ট্রেলিয়ার প্রধান অর্থনীতিবিদ (Chief Economist) হিসেবে দায়িত্ব পালন করেন। ড. রেজা কিবরিয়া অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের আইন, ন্যায় শাস্ত্র ও সুশাসন বিষয়ক সেন্টারের এডজাঙ্কট অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি তাঞ্জানিয়ায় আই.এম.এফ.-এর পূর্ব-আফ্রিকা আঞ্চলিক কারিগরি সহায়তা কেন্দ্রের সমস্টিক অর্থনীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং ইথিওপিয়া, ইরিত্রিয়া, উগান্ডা, কেনিয়া, রুয়ান্ডা, মালাউই, এবং তানজানিয়া সরকার সমূহের সামষ্টিক অর্থনৈতিক বিষয়ে পরামর্শক হিসাবে কাজ করেন।

ড. রেজা কিবরিয়া সাম্প্রতিক বছরগুলোতে ভারত, চীন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, তাঞ্জানিয়া, ইন্দোনেশিয়া, ও বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রকল্পে অর্থনীতি সংস্কার, রাজস্ব নীতি ও কাঠামো সংস্কার, বাজেট সংস্কার, কারিগরী সহায়তা কৌশলপত্র প্রণয়ন, স্থানীয় সরকার অর্থায়ন, প্রোগ্রাম বাজেটিং, জাতীয় কর্মসংস্থান কর্মসূচি প্রণয়নসহ অর্থ ও রাজস্ব ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ের সংশ্লিষ্ট সরকারগুলোকে পরামর্শ দিয়েছেন। নিকট অতীতে তিনি বাংলাদেশ অর্থমন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রকল্প ডিএমটিবিএফ (DMTBF)-এর টিম লীডার ছিলেন। সর্বশেষ (২০১৬-১৮) তিনি কম্বোডিয়া সরকারের  অর্থনীতি ও অর্থা মন্ত্রণালয়ের আইএমএফ ম্যাক্রো ফিসকাল এডভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

ড. রেজা কিবরিয়ার পৈতৃক নিবাস সিলেটের নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে। মাতা চিত্র শিল্পী প্রয়াত আসমা কিবরিয়া ও পিতা বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী শহীদ শাহ এ এম এস কিবরিয়া এবং ।  তিনি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ