Wednesday, 25 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কে সীতাকুণ্ড কলেজের সাবেক অধ্যক্ষ সুশান্ত রঞ্জন দেব স্মরণে নাগরিক শোকসভা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গ্রেপ্তারের প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ, নিঃশর্ত মুক্তি দাবি বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: জাতিসংঘে বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্ক সিটির পাঁচ বরোতে ডিসেম্বরে বিনামূল্যে সবজি ও ফলমূল বিতরণ: ৬০ বছর বা তদূর্ধ্ব বয়সীদের জন্য দ্বিতীয় দফায় দ্বিগুণ খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নিউইয়র্কে জালালাবাদ ল’ সোসাইটি অব ইউএসএর নতুন কমিটি গঠন: সভাপতি অ্যাডভোকেট নাসির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুনেল বাংলাদেশে নড়াইলসহ বিভিন্ন স্থানে হামলা-নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ, মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ কামনা নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্রে ১৫ বছরে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে প্রথম কৃষ্ণাঙ্গ প্রার্থী হাকিম জেফরিস; ডেমোক্রেটদের ২৫১ ভোটে মনোনয়ন, বিপক্ষে ১১
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সীতাকুণ্ড কলেজের সাবেক অধ্যক্ষ সুশান্ত রঞ্জন দেব স্মরণে নাগরিক শোকসভা

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: November 24, 2026 | 6:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতির অধ্যাপক ও শিক্ষাবিদ অধ্যক্ষ সুশান্ত রঞ্জন দেবকে আদর্শ, নৈতিকতা ও সুশিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন নিউইয়র্কে আয়োজিত তাঁর নাগরিক শোকসভায় বক্তারা। তাঁরা বলেন, একজন নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক হিসেবে তিনি অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মময় জীবন, শিক্ষা ও আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

সম্প্রতি নিউইয়র্কের জ্যামাইকার একটি পার্টি হলে আয়োজিত এ শোকসভায় বক্তারা প্রয়াত অধ্যাপকের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন, শিক্ষাক্ষেত্রে অবদান এবং মানবিক গুণাবলির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান।

শোকসভার শুরুতে প্রয়াতের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে মৃত্যুবরণ করেন অধ্যাপক সুশান্ত রঞ্জন দেব। তিনি চট্টগ্রামের বিভিন্ন কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে প্রায় ৩২ বছর শিক্ষকতা করেন। সরকারি সিটি কলেজ, ইসলামিয়া কলেজ, চকরিয়া কলেজ ও সীতাকুণ্ড ডিগ্রি কলেজে শিক্ষকতা করেছেন তিনি। শিক্ষকতার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রয়াতের জ্যেষ্ঠ পুত্র অধ্যাপক সুদীপ্ত দেব। তিনি বলেন, তাঁর বাবা চকরিয়া কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করলেও পরবর্তী সময়ে সীতাকুণ্ডে ফিরে আসেন। এ কারণে সীতাকুণ্ড উপজেলার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। তিনি সেখানকার মানুষের আপনজন হয়ে উঠেছিলেন।

বাংলাদেশ থেকে অনলাইনে বক্তব্য দেন অধ্যাপক দেবের সাবেক ছাত্র, সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন এবং বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর। তাঁরা সীতাকুণ্ড কলেজের উন্নয়নে অধ্যাপক দেবের অবদানের কথা স্মরণ করেন। বিশেষ করে কলেজের রজতজয়ন্তী আয়োজন সফল করতে তাঁর নিরলস পরিশ্রম ও আন্তরিক ভূমিকার কথা তুলে ধরেন।

অধ্যাপক দেবের সাবেক ছাত্র ও নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রধান রাশেদ আহমেদ কৃতজ্ঞচিত্তে তাঁর শিক্ষকের শিক্ষকতা পদ্ধতি, শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ এবং অনুপ্রেরণামূলক নানা স্মৃতি তুলে ধরেন।

শোকসভায় আরও বক্তব্য দেন প্রো হেলথ কেয়ারের প্রেসিডেন্ট মামুন রশীদ, গীতিকার মাহফুজ আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, সাবেক সহসভাপতি মো. নজরুল ইসলাম, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, চবি অ্যালামনাইয়ের মাহমুদ আহমেদ ও বিষ্ণু গোপ, চট্টগ্রাম সমিতির ট্রাস্টি বোর্ডের সদস্য কামাল হোসেন মিঠু এবং অধ্যাপক এমওজি রাসেলসহ অনেকে।

অনুষ্ঠানে চবি অ্যালামনাইয়ের পক্ষ থেকে প্রয়াত অধ্যাপকের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে একটি শোকবার্তা তাঁর ছেলে সুদীপ্ত দেবের হাতে তুলে দেওয়া হয়।

শোকসভায় বক্তারা বলেন, অধ্যাপক সুশান্ত রঞ্জন দেব শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন নৈতিকতা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের প্রতীক। তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবন এবং শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীলতা তাঁকে স্মরণীয় করে রাখবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ