Wednesday, 25 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কে সীতাকুণ্ড কলেজের সাবেক অধ্যক্ষ সুশান্ত রঞ্জন দেব স্মরণে নাগরিক শোকসভা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গ্রেপ্তারের প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ, নিঃশর্ত মুক্তি দাবি বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: জাতিসংঘে বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্ক সিটির পাঁচ বরোতে ডিসেম্বরে বিনামূল্যে সবজি ও ফলমূল বিতরণ: ৬০ বছর বা তদূর্ধ্ব বয়সীদের জন্য দ্বিতীয় দফায় দ্বিগুণ খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নিউইয়র্কে জালালাবাদ ল’ সোসাইটি অব ইউএসএর নতুন কমিটি গঠন: সভাপতি অ্যাডভোকেট নাসির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুনেল বাংলাদেশে নড়াইলসহ বিভিন্ন স্থানে হামলা-নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ, মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ কামনা নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্রে ১৫ বছরে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে প্রথম কৃষ্ণাঙ্গ প্রার্থী হাকিম জেফরিস; ডেমোক্রেটদের ২৫১ ভোটে মনোনয়ন, বিপক্ষে ১১
সব ক্যাটাগরি

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গ্রেপ্তারের প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ, নিঃশর্ত মুক্তি দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: November 24, 2026 | 5:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে নিউইয়র্কে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর সোমবার ওজনপার্কের আল মদিনা পার্টি হলে যুক্তরাষ্ট্র প্রবাসী গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলাবাসীর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সদস্য সচিব শেখ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা মিসবা আহমেদ ও আমনুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জণ কর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন আজাদ, মো. মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, চন্দন দত্ত, আবদুর রহিম বাদশা, মোহাম্মদ আলী সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সাবু, অধ্যাপক আব্দুল খালিক, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি সাখাওয়াত আলী, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বুরহান উদ্দীন কপিল,  যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর চৌধুরী ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ এবং যুবলীগ নেতা শেখ জামাল হোসেন, হেলিম উদ্দীন ও আব্দুল আলীম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. এ কে আব্দুল মোমেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে একজন সৎ, ত্যাগী ও নিষ্ঠাবান নেতা হিসেবে উল্লেখ করেন। এ সময় তিনি নাহিদের সঙ্গে নিজের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, নুরুল ইসলাম নাহিদ দীর্ঘদিন ধরে দেশের রাজনীতি ও শিক্ষা অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁকে একজন সৎ, নিষ্ঠাবান নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে উল্লেখ করে বক্তারা তাঁর গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানান। একই সঙ্গে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান তাঁরা।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলাবাসী ছাড়াও আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন। পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ