বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকি উপলক্ষ্যে ফিলাডেলফিয়ার আপারডারবিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত বিশেষ ভ্রাম্যমাণ কন্সুলার সেবা ১২-১৪ই মার্চ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: মুজিব শতবর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকি উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন, ডিসি বিশেষ ভ্রাম্যমাণ কন্সুলার সেবা চালু করেছে। ওয়াশিংটন, ডিসি দূতাবাস সূত্র জানায়, বিগত সময়ে প্রবাসীদের অতিরিক্ত চাহিদা পুরনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে যেয়ে বাংলাদেশ দুতাবাস ওয়াশিংটন ডিসি, এই কন্সুলার সেবা প্রদান করে আসছিলো। কিন্তু যুক্তরাষ্ট্র সহ বিশ্বে মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাব এর কারনে প্রায় এক বছরের উপরে এই ভ্রাম্যমাণ সার্ভিস থেকে দূতাবাস বিরত ছিল। বর্তমানে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমে আসায় এবং প্রবাসিদের অতিরিক্ত চাহিদার কারনে মুজিব শতবর্ষকে সামনে রেখে এই বিশেষ কন্সুলার সেবা পুনরায় চালু করার সিদান্ত নেয়। প্রতি বছরের ন্যায় এই বছরও পেনসিলভানিয়ার প্রবাসি বাংলাদেশিদের অতিরিক্ত চাহিদা পুরনের লক্ষ্যে আগামি ১২ই মার্চ থেকে ১৪ই মার্চ ফিলাডেলফিয়ার আপারডারবির মদিনা মসজিদে একটানা চারদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ কন্সুলার সেবা প্রদান করা হবে। এবং আগামি ১৫ই মার্চ সকাল ১০টা থেকে বিকাল চার টা পর্যন্ত পেন্সিল্ভানিয়ার লেন্সডেল এর নর্থপেন মসজিদে এই সেবা প্রদান করা হবে। করোনার বিধিবিধান মেনে নিম্নের ঠিকানায় যারা এই সেবা নিতে ইচ্ছুক তাদের আগাম নাম তালিকা ভুক্ত করতে আয়জকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
আপার ডারবি –কাজি হোসেন-৪৮৪-৮০২-৯৯৩০, কামাল রহমান -৪৮৪-৫৫৭-১৪৫৬, দেলোয়ার হোসেন- ৭১৮-৬৬৬-৯৫৩২;
লেন্সডেল– মফিজুল ইসলাম-২১৫-৬৯২-২২৮৫, ফজলুল হক -২১৫-৫০০-৩১৮৬।
বিস্তারিত ফরম/ফি/-http://www.bdembassyusa.org
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল