Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

মানবতার সেবা ও সেন্সাসে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশী আমেরিকান সোসাইটিকে নিউইয়র্ক সিটি ও স্টেটের এওয়ার্ড প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: April 15, 2021 | 3:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম: মানবতার সেবা ও সেন্সাসে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশী আমেরিকান সোসাইটিকে নিউইয়র্ক সিটি ও স্টেট থেকে এওয়ার্ড প্রদান করা হয়েছে। গত রোববার জ্যামাইকা আল কুবা ইসলামিক সেন্টারে বাংলাদেশী আমেরিকান সোসাইটির কার্যকরী পরিষদের ১০ জন ও সংগঠন, স্বেচ্ছায় সেবা দানকারী ৭ জনকে নিউইয়র্ক সিটির কাউন্সিলমেম্বার এডরিয়ানি এডামস সম্মাননা প্রদান করেন। সেন্সাস ২০২০ কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং কভিড ১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘরে ঘরে, মসজিদ, মন্দির, চার্চ সহ বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী ও মাস্ক পৌঁছে দেয়ায় তাদেরকে এ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও নিউইয়র্ক স্টেট এ্যসেম্বলীমেম্বার জেনিফার রাজকুমার সংগঠনকে সাইটেশন প্রদান করেন। অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটিকে বিশেষ সহযোগিতা করায় সংগঠনের পক্ষ থেকে কাউন্সিল মেম্বার এডরিয়ানি এডামস এবং ব্যাজেট ডাইরেক্টর ও ডিপুটি চীফ অব স্টাফ ক্যাটেলিন মুনীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও সংগঠনের দু’জন ডাইরেক্টর কমিউনিটি বোর্ডে নতুন নিয়োগ পাওয়ায় তাদেরকে ফুল দিয়ে বরন করা হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডেমোক্রেট লিডার মুর্শেদ আলাম. ডিস্টিক্ট লিহার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী ও বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার।

প্রদান অতিথি কাউন্সিলমেম্বার এডরিয়ানি এডামস তার বক্তব্যে নিজকে জনগণের একজন কর্মচারী উল্লেখ করে বলেন, এই মহামরীর মধ্যে বাংলাদেশী আমেরিকান সোসাইটির সকলেই নিজেদের জীবনের কথা চিন্তা না করে মানুষের জন্য সেবা দিয়েছে। এছাড়াও তারা সেন্সাসে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। তাই আমি স্বশরীরে তাদের ধন্যবাদ জানাতে এসেছি।

বিশেষ অতিথি এ্যসেম্বলীমেম্বার জেনিফার রাজকুমার বাংলাদেশী আমেরিকান সোসাইটির ভূয়সী প্রশংসা করে বলেন, আমি সংগঠনের সাথে খুবই কাছে থেকে কাজ করছি। তারা অত্যন্ত পরশ্রমী ও মানবিক। তাদের আমি স্যালুট জানাই।
বিশেষ অতিথি এর্টনী মঈন চৌধুরী বলেন, এই সংগঠেন সভাপতি মোহাম্মদ আলী কমিউনিটিকে বহু বছর ধরে সেবা দিয়ে আসছে। তিনি সহ সংগঠনের সবাই রিয়েল সমাজ সেবক।
সংগঠনের প্রধান উপদেষ্টা মোর্শেদ আলম বলেন, অতি অল্প সময়ে এই সংগঠনটি মানুষের মাঝে জায়গা করে নিয়েছে। এই মহামারীর মধ্যে হাজার হাজার ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে।

বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার বলেন, এই মানবিক সংগঠনটির সাথে থাকতে পেরে আমি নিজকে ধন্য মনে করছি। তারা প্রতি সপ্তাহে খুব সকালে নিজেদের গাড়ী দিয়ে খাবার নিয়ে আসে এবং সারা দিন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়। তারা একাজগুলো সম্পূর্ণ ফ্রী করে চলেছে। সবাই তাদের জন্য দোয়া করবেন।
সভার সভাপতি মোহাম্মদ আলী অতিথি, সংগঠনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের কৃতজ্ঞা জানিয়ে বলেন, আপনারা না হলে একাজ গুলো করা সম্ভব হত না, আপনারাই সংগঠনের প্রাণ। মানুষ মানুষের জন্য এই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। বিনিময় কোন কিছু পাওয়ার জন্য নয়। তারপরও যদি কাজের কোন স্বীকৃতি দেওয়া হয় তাহলে আমাদের দায়িত্ব আরো বেড়ে যায়। আমরা যত দিন বেঁচে থাকব চেস্টা করবো অসহায় মানুষের পাশে থাকতে।
সাধারণ সম্পাদক আমিন মেহেদী বলেন, আমরা সংগঠনটি গঠন করে অভিষিক্ত হওয়ার পূর্বে কমিউনিটির জন্য কাজ শুরু করে দিয়েছি। এখনো আমরা অভিষিক্ত হয়নি, কারণ সেবাই আমাদের কাছে প্রথম কাজ। আমরা ইতোমধ্যে তিন হাজার পরিবারকে খাবার বিতরণ. ফাহিম সালের হত্যার প্রতিবাদে সমাবেশ. ভোটার রেজিস্টেশন. ব্ল্যাক লাইভ ম্যাটার ও ড্রাগরোধে সচেতনতামূলক সেমিনার সহ বিভিন্ন সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন. সিনিয়র সহ সভাপতি কাজী সেলিম খান, কমিউনিটি বোর্ডমেম্বার আহসান হাবীব. ডিস্ট্রিক্ট লিডার মোফাজ্জল হেসেন. ইমেগ্রেশন সম্পাদক কাজী জিমি। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাইরেক্টর ও কমিউনিটি বোর্ড মেম্বার আনাফ আলম। সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি আমিন রুবেল, ডাইরেক্টর বদরুল হক বাদল, মিলন মোল্লা ও ফয়েজ উল্লাহ. উপদেষ্টা আব্দুস সাত্তার প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ