Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ওয়াক ফর হিউমিনিটি, ওয়াক ফর দবির চাচা কর্মসূচি পালন বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: April 25, 2021 | 3:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে ওয়াক ফর হিউমিনিটি, ওয়াক ফর দবির চাচা কর্মসূচি পালিত হয়েছে। ২৪শে এপ্রিল শনিবার কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তোলেন। বৈশ্বিক দুর্যোগ করোনা মহামারিতে আক্রান্তদের সাহায্যার্থে বৃটিশ-বাংলাদেশী শতবর্ষী নাগরিক দবিরুল ইসলাম চৌধুরী (দবির চাচা) তহবিল সংগ্রহ করে যাচ্ছে। এ মানবিক ফান্ডরেইজিং কার্যক্রমে যুক্তরাষ্ট্র প্রবাসীরা এতে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।

সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা জুনেদ আহমদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল, বাংলাদেশ সোসাইটি বোর্ড অব ট্রাষ্টি আব্দুল হাসিম হাসনু, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিকন, নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারীর ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) থেকে কাউন্সিলম্যান প্রার্থী মির্জা মামুন রশীদ, বিএনপি নেতা সৈয়দ গৌছুল হোসেন, পার্কচেষ্টার জামে মসজিদের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন লুকু, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ সভাপতি মনজুর চৌধুরী জগলু, বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সহ সভাপতি কবি রেহানুজ্জামান, ফেঞ্চুগন্জ অর্গেনাইজেশনের সহ সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল, কমিউনিটি এক্টিভিস্ট মোহতাসিম বিল্লাহ তোষার প্রমুখ। কর্মসূচী চলাকালীন ডোনেশন সংগ্রহ করা হয়।
অনুষ্ঠানে যোগ দেয়া সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ