Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: August 6, 2021 | 9:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের ৮ম বর্ষপূর্তি এবং নতুন কার্যকরী কমিটির অভিষেক লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ডগলাস এক্স আলেকজান্ডার। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ২০-এর গভর্নর লায়ন মারিবেল সালাবাড়িয়া, নিউইয়র্ক এস্টেট ডিস্ট্রিক্ট ৩৮-এর অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার, নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, কুইন্স ডেপুটি বরো প্রেসিডেন্ট রহোন্ডা বিন্দা ও নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৫-এর ডেমোক্র্যাটিক নমিনী শেখর কৃষ্ণান।
মঞ্চে আরো ছিলেন ক্লাব প্রেসিডেন্ট আহসান হাবিব, সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট আসেফ বারী, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোঃ মতিউর রহমান, সাবেক সভাপতি শাহ নেওয়াজ, মোঃ নাসির উদ্দীন, মুহাম্মাদ সায়ীদ, ক্লাব প্রতিষ্ঠাতা ও সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর মাইক, মতিউর রহমান ভূঁইয়া, কনভেনর রকি আলিয়ান, মেম্বার সেক্রেটারি জেএফএম রাসেল, প্রধান সমন্বয়কারী একেএমএ রশিদ, সমন্বয়কারী মুহাম্মদ আজাদ, ট্রেজারার মশিউর রহমান মজুমদার, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাহিম হাওলাদার, আমেরিকান বাংলাদেশী সোসাইটির সভাপতি মুহাম্মদ আলী, সহ সভাপতি ফাহাদ সোলায়মান, এটর্নী মঈন চৌধুরী, মোঃ রফিকুল ইসলাম, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর রিকি ইটো, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শালোম জেমস, রিয়েল এস্টেট ডেভেলপার কাজী নয়ন, দিলীপ চাওহান প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর বাংলাদেশ লায়ন্স ক্লাব নাজমুল আহসান, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-এর মেধাদী সাই ও আমাদো সাই, মারিয়া সিয়েরা, নিউইয়র্ক জাপানীজ আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট উশিনেরও তাকিটা, ফোবানার চেয়ারম্যান মুহাম্মদ হোসেন খান, কাজী আজম, ফিরোজ আহমেদ, মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, নিউইয়র্ক ফ্রেন্ডস সোসাইটির সভাপতি হাজি আব্দুল মান্নান, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুর রহমান ও সাধারন সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, মামুন টিউটোরিয়াল এর সি ই ও শেখ আল মামুন, প্যাসিফিক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস এর সিইও মুহাম্মদ খালেক, আব্দুর দিলীপ, গ্লোবাল মাল্টি সার্ভিসএর সিইও তারেক হাসান খান, এলিয়ট মর্টগেজ এর সিইও মুহাম্মদ জন ফাহিম, কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারন সম্পাদক ফখরুল আলম, আশা হোম কেয়ার এর সিইও ক্যাশ রহমান, মো: মিজানুর রহমান, টাইম টিভির সিইও মুহাম্মদ তাহের, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক ঠিকানা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কমিউনিটি লিডার মোর্শেদ আলম, নাসির খান পল, শাহ শহিদুল হক এবং দেশী মিউজিক এর কর্তধার মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
অনুষ্ঠানে বিগত করোনা মহামারী সময়ে মানবতাকাজে বিশেষ অবদানের জন্য আব্দুর রহিম হাওলাদার, মুহাম্মদ আলী, ফাহাদ সোলায়মান, মশিউর রহমান মজুমদার, আবেদা খানম, মোহাম্মদ হাসান জিলানী ও ডেইজি ইয়াসমিনকে এবং সৃষ্টিশীল লেখনীর জন্য লিটু আনামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। নিউইয়র্ক সিটি ডেমোক্রেটিক মেয়র প্রার্থী এরিক এডামস ও এসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার এর পক্ষ থেকে ক্লাব অফিসারদের প্রোক্লেমেশন ও সাইটেশন প্রদান করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন আফারাহিম হক চৌধুরী এবং আফহাদ সামির চৌধুরী। পেজ অফ এলিজিয়ান্স পরিচালনা করেন সাবাহ বারী। লায়ন্স টোস্ট সম্পন্ন করেন সাবেক সভাপতি মোহাম্মদ সায়ীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশরাফ হাসান বুলবুল এবং রকি আলিয়ান, আসেফ বারী ও সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন লায়ন রায়ান তাজ, প্রমি তাজ এবং ডেইজি ইয়াসমিন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ