Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাসপোর্ট জটিলতার অবসান

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: August 12, 2021 | 10:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ঢাকায় পাসপোর্ট অধিদফতরের মেশিন রিডেবল পাসপোর্ট সার্ভারের কারিগরি সমস্যার কারণে পাসপোর্ট প্রিন্ট সংক্রান্ত যে জটিলতার সৃষ্টি হয়েছিল তার অবসান হয়েছে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে প্রক্রিয়াকৃত ১৩৬৪ টি আবেদনের বিপরীতে ইতোমধ্যেই ১১০১টি পাসপোর্ট প্রিন্ট হয়েছে। প্রস্তুতকৃত এসব পাসপোর্ট অনতিবিলম্বে ফেডেক্সের মাধ্যমে দূতাবাসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

জুন মাসের ২১ তারিখ থেকে আগস্ট মাসের ১২ তারিখের মধ্যবর্তী সময়ে এসব আবেদন ঢাকাস্থ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে প্রেরণ করা হয়। বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান ফেরদৌসী শাহরিয়ার যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাসপোর্ট প্রদানে সৃষ্ট জটিলতার সমাধানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের একান্তিক প্রচেষ্টার প্রশংসা জানিয়েছেন।

উল্লেখ্য, সরকার প্রচলিত মেশিন রিডেবল পাসপোর্টের পরিবর্তে আবেদনকারীদের উন্নততর ই-পাসপোর্ট প্রদানের দিকে অগ্রসর হচ্ছে। এর অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল শীঘ্রই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্ক ও লস এঞ্জেলেসে অবস্থিত কনসুলেট জেনারেলদ্বয় পরিদর্শন করবে। সংবাদ বিজ্ঞপ্তি 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ