প্রচণ্ড তুষারপাত ও ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রচণ্ড তুষারপাত ও ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চল। শীতকালীন এ তুষারপাত ও ঝড়ো বাতাসের কারণে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে বাতিল করা হয়েছে হাজারো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। নিউইয়র্ক, নিউজার্সি এবং ভার্জিনিয়া স্টেটে শুক্রবার রাতেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। একইসঙ্গে নিউইয়র্ক মেট্রপলিটন এলাকা এবং বস্টনসহ তুষার-ঝড় কবলিত এলাকার এয়ারপোর্টসমূহে ৫ হাজারের অধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া দূর পাল্লার রেল ও বাস চলাচল সীমিত রয়েছে।জানা গেছে, নর্থ ক্যারলিনা থেকে ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, পেনসিলভেনিয়া, দেলওয়ারে, নিউজার্সি, কানেকটিকাট, নিউইয়র্ক, ম্যাসেচুসেটস, রোড আইল্যান্ড, মেইন, নিউ হ্যমশায়ার স্টেটে শনিবার ভোর রাতে শুরু হয়েছে শীতকালীন তুষার ঝড়ের তাণ্ডব। মার্কিন আবহাওয়া দফতর উল্লেখ করেছে কোথাও কোথাও এর গতিবেগ ঘণ্টায় ৫০ মাইলেরও বেশি।
মার্কিন আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রচণ্ড ঠাণ্ডা বাতাসের কারণে তাপমাত্রা আরও কমতে পারে। নিউইয়র্ক, নিউজার্সি এবং ভার্জিনিয়া স্টেটে শুক্রবার রাতেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউইয়র্কে লং আইল্যান্ড, নিউইয়র্ক সিটি ও হাডসন ভ্যালি এলাকায় প্রচণ্ড তুষারপাতের কারণে পুরু স্তরের বরফ জমেছে। নিউইয়র্ক সিটিতে শনিবার সন্ধ্যা নাগাদ ১২ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। রোড আইল্যান্ড স্টেট এবং নিউইয়র্কের লং আইল্যান্ড এলাকায়ও ৩৬ ইঞ্চির মত তুষারপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর এবং স্থানীয় প্রশাসন। দুর্যোগে আক্রান্ত জনপদে রাস্তাগুলোতে বরফ গলিয়ে ফেলার লবন ছিটানোর গাড়ি। নিউইয়র্ক সহ অন্যান্য স্থানে তুষার সরানোর হচ্ছে। নিউইয়র্কের সিটি মেয়র এরিক অ্যাডামস এক টুইটার পোস্টে লিখেছেন, শহরের রাস্তায় এক ফুট পুরু তুষার জমতে পারে। নিউইয়র্ক ও নিউ জার্সির গভর্নররা নিজ নিজ এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ম্যাসাচুসেট্স স্টেটের বস্টন সিটিতে শনিবার সন্ধ্যা নাগাদ আড়াই ফুটেরও বেশী বরফ জমতে পারে। জাতীয় আবহাওয়া দফতর আশংকা করছে বস্টনে একদিনে তুষারপাতের অতীত রেকর্ড ২৭.৬ ইঞ্চি এবার ভাঙতে পারে ৩০ ইঞ্চি তুষারপাতে। মেয়র মিশেল উ বোস্টনে তুষারপাতজনিত জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, বাড়িতে অবস্থান করুন। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন।’
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা আরও অনেক কমে যেতে পারে।
এমন অবস্থায় কয়েক হাজার ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ফ্লাইট ট্রেকার ফ্লাইটঅ্যাওয়ার-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে শনিবার পূর্বনির্ধারিত ৩ হাজার ৪০০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। এর আগে, শুক্রবার বাতিল করা হয়েছিল ১ হাজার ৪০০-এর বেশি ফ্লাইট। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল দুই সপ্তাহ আগেও অপর একটি শীতকালীন ঝড়ের কবলে পড়েছিল। তুষারপাত ও ঝড়ের কারণে হাজারো ঘরবাড়ি বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং বিঘ্ন ঘটেছিল হাজারো ফ্লাইট চলাচলে। সিএনএন, এএফপির।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature