Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুলে চান্স পাওয়া মামুন’স টিউটোরিয়ালের শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান উৎসব (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: May 23, 2022 | 10:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুলে চান্স পাওয়া মামুন’স টিউটোরিয়ালের মেধাবী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গত ২২ মে রোববার বিকেলে বাংলাদেশী মেধাবী প্রজন্মের পদচারণায় মুখর হয়ে ওঠে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসের সুবিশাল মিলনায়তন। ২০২২ সালে এসব মেধাবী শিক্ষার্থীরা নিজেদের জায়গা করে নেয় নিউইয়র্ক সিটির স্পেশালাইজড স্কুলগুলোতে। নিউইয়র্কের অন্যতম টিউটোরিং সেন্টার মামুন’স টিউটোলিয়ালের প্রিন্সিপ্যাল শেখ আল মামুন অতিথিদের সাথে নিয়ে মেধাবী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও মেডেল তুলে দেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
স্পেশালাইজড হাইস্কুলে চান্স পাওয়া শিক্ষার্থীরা মেডেল ও সার্টিফিকেট হাতে নিয়ে সুশিক্ষা ও সঠিক পথের সন্ধান দেয়ার জন্য তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মামুন’স টিউটোলিয়ালের প্রিন্সিপ্যাল শেখ আল মামুনকে। তারা বলেন, এ পর্যায়ে আসতে মামুন’স টিউটোরিয়ালের শিক্ষা আমাদের অনেক সাহায্য করেছে। এ সফলতায় আমাদের পরিবারের পাশাপাশি মামুন টিউটোরিয়ালের অবদান রয়েছে অনেক।
অভিভাবকরাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন মামুন’স টিউটোরিয়াল ও শেখ আল মামুনের অবদানের কথা। তারা মামুন’স টিউটোরিয়ালের ভূয়সী প্রশংসা করে বলেন, মামুন’স টিউটোরিয়ালের সঠিক শিক্ষা ও দিক-নির্দেশনা পেয়ে তাদের সন্তানরা আজ এ পর্যায়ে আসতে সক্ষম হয়েছে।
এসময় মামুন’স টিউটোরিয়ালের পক্ষ থেকে প্রিন্সিপ্যাল শেখ আল মামুন সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা শিক্ষাদানের পাশাপাশি শিক্ষার্থীদের ভাল মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করি। তিনি বলেন, হাইস্কুলেই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যায়। অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, শুধূ ভাল হাইস্কুলে ভর্তি হলেই আপনাদের দায়িত্ব শেষ না। ভবিষ্যতের জন্য আরো সচেতন ও সজাগ থাকাতে হবে।
মেধাবীদের কলকাকলীতে মুখর এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল ড. মো. মনিরুল ইসলাম। তিনি বাংলাদেশী মেধাবী প্রজন্মের অসামান্য সাফল্যের ভূঁয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউজার্সি প্লেইন বরোর কাউন্সিলম্যান ও মুক্তিযোদ্ধা-বিজ্ঞানী ড. নূরন নবী, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলীওমেন কারিনাজ রেইস ও কাউন্সিলওমেন আমান্ডা ফারিয়াজ।
অনুষ্ঠানে স্পেশালাইজড হাইস্কুল, হার্ভার্ড, কর্ণেল সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শীর্ষ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবরাও বক্তব্য রাখেন।
আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন টিউটোরিয়ালের ইংরেজী শিক্ষক জনস স্কট, প্রিন্সিপ্যাল শেখ আল মামুনের পিতা মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, বিএসিসির সভাপতি মোহাম্মদ এন মজুমদার, আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি আব্দুস শহীদ, খলিল ফুডস’র কর্ণধার মোঃ খলিলুর রহমান, ব্যান্ডস-এর সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া, বিবিএ’র সাবেক সভাপতি এ ইসলাম মামুন, কমিউনিটি এক্টিভিস্ট মুকিত চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান শুরু হয়েছিল পার্কচেস্টার জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা মো. মইনুল ইসলামের কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টিউটোরিয়ালের ডাইরেক্টর ডা. নাহিদ খান। ‘ইউএসএনিউজঅনলাইন.কম’ এর ফেইসবুকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV