ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে ‘ ঈদ পুণর্মিলনী’ অনুষ্ঠিত
হয়েছে।
আটলান্টিক সিটির ১৬, উত্তর ফ্লোরিডা এভিনিউতে অবস্হিত ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি ইনক এর উদ্যোগে ‘ঈদ পুণর্মিলনী’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ২২ মে, রবিবার রাতে । ঈদ পুণর্মিলনীর বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পবিত্র কুরআন থেকে তেলাওয়াত , ইসলামিক আলোচনা ও ইসলামি সংগীত পরিবেশন।
অনুষঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রবাস প্রজন্মের মায়াজ বিন মাঈন, জিয়াফ হাসান।ইসলামী সংগীত পরিবেশন করেন প্রবাস প্রজন্মের ফাতিহা, তাহিয়াতুল, আরুফা, মারদিয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: নূর নবী ও সভাপতিত্ব করেন মো: বুরহান উদ্দীন ।
ইসলামিক আলোচনায় অংশ নেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মো: মানজুরুল ইসলাম, শেখ তৌফিক আজিজ প্রমুখ ।
ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির কার্যক্রম সুধীজনদের কাছে তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো: ইকবাল হোসেন। তিনি সুধীজনদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।
অনুষ্ঠানে আটলান্টিক কাউনটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা সহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন অংশগ্রহন করে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মহিলার উপস্হিতি ছিল লক্ষ্যণীয় ।
নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সর্বশেষ সংবাদ
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
