Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বারী হোম কেয়ারের তৃতীয় বাফেলো শাখার উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: May 24, 2022 | 6:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : অনন্য সেবা এবং সাফল্যের ধারাবাহিকতায় বারী হোম কেয়ারের তৃতীয় বাফেলো শাখার ঊদ্বোধন হয়েছে ২২ মে, রবিবার বিকেল পাঁচটায়। বাফেলোর বাংলাদেশ প্লাজায় বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী, কমিউনিটির প্রিয়মূখ, বাফেলো বাংলাদেশ প্লাজা’র কর্নধার মো: মামুনের সহযোগীতায় বারী হোম কেয়ারের অষ্টম শাখা এবং বাফেলোতে তৃতীয় শাখার উদ্বোধন হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ঈমাম। এরপর আনন্দঘন পরিবেশে মো: মামুনের নেতৃত্বে ফিতা কেটে সম্পন্ন হয় উদ্বোধনী অনুষ্ঠান। এসময় উপস্থিত ছিলেন বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী, চেয়ারম্যান মুনমুন হাসিনা বারী এবং লেখক, সাংবাদিকসহ নিউইয়র্ক-বাফেলো বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বাগত বক্তব্যে তৃতীয় বাফেলো শাখার পরিচালক মো: মামুন জানান বাফেলোতে বারী হোম কেয়ারের মত অনন্য একটি প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পেরে তিনি অনেক আনন্দিত এবং আপ্লুত।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী, চেয়ারম্যান মুনমুন হাসিনা বারী, নিউইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট আহসান হাবীব, সেক্রেটারি সাইফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট এ কে এম রশীদ, ডিরেক্টর মো: হেলাল উদ্দিন, নিউইয়র্ক এর বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজীম, বগুড়া ডিস্ট্রিক্ট এসোসিয়েশন এর প্রেসিডেন্ট মোহাব্বত আকন্দসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসময় উপস্থিত ছিলেন বাফেলোর প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন সেক্টরের গুনীজনেরা। বারী হোম কেয়ারকে বাফেলোতে পেয়ে সকলেই আনন্দিত এবং আপ্লুত বলে জানান। এবিষয়ে সকলেই স্ব স্ব বক্তব্যে তাদের আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বারী হোম কেয়ারের ভূয়সী প্রশংসা করে প্রতিষ্ঠানটির উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।
বারী হোম কেয়ারের চেয়ারম্যান মুনমুন হাসিনা বারী তার বক্তব্যে বাফেলোবাসীর প্রতি তাদের আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা প্রকাশ করেন এবং অনুষ্ঠানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানান। পরে প্রায় দেড়শতাধিক অতিথির উপস্থিতিতে সুস্বাদু নৈশভোজ পরিবেশিত হয়।
উল্ল্যেখ্য, নিউইয়র্কে রয়েছে বারী হোম কেয়ারের ছয়টি শাখা। বাফেলোতে বর্তমান এবং নতুন গ্রাহকদের চাহিদা ও সুবিধার্থে বাফেলো’র বাংলাদেশ প্লাজা, ৩১০১ বাইলে এভিনিউ বাফেলো – ১৪২১৫ এই ঠিকানায় উদ্বোধন হল বারী হোম কেয়ারের তৃতীয় বাফেলো কার্যালয়ের। যোগাযোগ- মো: মামুন ৩৪৭-৩৫৭-৪২৫৩। এর আগে গত বছর বাফেলোতে উদ্বোধন হয় বারী হোম কেয়ায়ের প্রথম এবং দ্বিতীয় বাফেলো শাখার। যোগাযোগ: ৭১৬-৮৯১-৯০০০, ৭১৬-৪০০-৮৭১১, ৭১৬-২৯২-৮৫২৬ এই ,৭১৬-৮৯১-৯০০০, ৭১৬-৪০০-৮৭১১, ৭১৬-২৯২-৮৫২৬।

নিউ ইয়র্কে হোম কেয়ার সার্ভিসের জন্য অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বারী হোম কেয়ার দীর্ঘদিন ধরে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের সেবা দিয়ে আসছে নিষ্ঠা এবং দক্ষতার সাথে।প্রতিষ্ঠানটি নিউ ইয়র্ক স্টেটেরআইন মেনে সহজ পদ্ধতিতে হোমকেয়ার সার্ভিস দিয়ে থাকে, দ্রুততার সাথে হোম কেয়ার সেবা চালু করার নিশ্চয়তা দান করেএবং ঘরে বসে উপার্জনে সহায়তা করে।

Situs Streaming JAV