Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র নির্বাচনে বদরুল-মইনুল পরিষদকে হবিগঞ্জ জেলাবাসীর পূর্ণ সমর্থন; নির্বাচিত করার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: May 24, 2022 | 7:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর নির্বাচনে বদরুল-মইনুল পরিষদকে পূর্ণ সমর্থন দিয়েছে হবিগঞ্জ জেলা বাসী। শুধু তাই নয়, ওই পরিষদকে নির্বাচিত করার জন্য হবিগঞ্জবাসীর পক্ষ থেকে সকল ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সোমবার নিউইয়র্কের নিরব রেস্টুরেন্টে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র উদ্যোগে আয়োজিত যৌথ সভায় এ সমর্থণ দেয়া হয়। সভায় হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা, কার্যকরী পরিষদ, সদস্য ও শুভাকাক্ষীগণ উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোকন হাকিম সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বনভোজন কমিটির আহবায়ক সাবেক সভাপতি সৈয়দ নাজমুল হাসান কুবাদ। তিনি তার বক্তব্যে আগামী ২৪ জুলাই রবিবার বার্ষিক বনভোজন ভ্যালি স্টিম পার্কে হবিগঞ্জ বাসিকে সপরিবারে উপস্থিত থাকার আহ্বান জানান।

৫ই জুন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক নির্বাচনে বদরুল-মইনুল পরিষদকে ভোট দেয়ার জন্য হবিগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান, সদস্য সচিব ইমরান আলী টিপু বক্তব্যে বলেন, আগামী পিকনিকে নতুন চমক থাকবে। র‌্যাফেল ড্র, বাচ্চাদের জন্য আকর্ষনীয় পুরস্কার দেয়া হবে। আগামী ৫ই জুন নির্বাচনে বদরুল-মইনুল পরিষদকে ভোট দেয়ার জন্য হবিগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
সভায় প্রধান সম্ময়নকারী মোঃ আতাউর রহমান পিকনিকে সকল হবিগঞ্জবাসির ঊপস্থিতে পান্ডামিকের পর এ হবিগঞ্জ মিলন মেলা হবে। তিনি সাবেক সকল সদস্য ও কর্মকর্তাকে সমিতির স্বার্থে এক হয়ে কাজ করার আহ্বান জানান এবং জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে বদরুল-মইনুল পরিষদকে নির্বাচিত করার জন্য হবিগঞ্জ জেলাবাসীকে ভোট প্রদানের আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর উপদেষ্টা এডঃ নাসির উদ্দিন, সাবেক সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সহ-সভাপতি মোঃ শফিউদ্দিন তালুকদার, সহ-সভাপতি মো রেজাউল আজাদ ভুইয়া রিজু, উপদেষ্টা তাজুল ইসলাম তালুকদার, জামাল উদ্দিন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলী খান জুনেদ ও সদস্য শেখ মোস্তফা কামাল। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী ২৪ জুন অনুষ্ঠিতব্য বনভোজন এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক সৈয়দ নাজমুল হাসান কুবাদ, যুগ্ন আহ্বায়ক মোঃ আব্দুল মন্নান সিকদার, প্রধান সমন্বয়কারী মোঃ আতাউর রহমান ও সমন্বয়কারী মোশারফ চৌধুরী, সদস্য সচিব ইমরান আলী টুপি, যুগ্ন সদস্য সচিব মোঃ আলী খান জুনেদ। এ সময় উপস্থিত ছিলেন মোঃ কুদ্দুছ মিয়া, মোঃ আব্দুল মন্নান সিকদার, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ নাজিম উদ্দিন, মকবুল মিয়া, শাহ আবুল ফজল, মোঃ হিমেল আলী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র নির্বাচন কমিশনার সাব্বির হোসেন, আশফাকুল হক চৌধুরী ও জালাল উদ্দিন তালুকদার, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর নির্বাচনে প্রার্থী মোঃ লোকমান হোসেন লুকু, সহ-সভাপতি প্রার্থী সিলেট কোঠা, শামীম আহমেদ- সদস্য সুনামগঞ্জ, জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক’র সাবেক সহ-সভাপতি মির্জা মামুন, বদরুল-মঈনুল পরিষদ ব্রনক্স এর চিফ কো-অর্ডিনেটর নূর আলম জিকু উপস্থিত ছিলেন। সভায় সভাপতি বক্তব্যে আজদু মিয়া তালুকদার জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র নির্বাচনে বদরুল-মইনুল পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র সাধারণ সম্পাদক রোকন হাকিমকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বদরুল-মইনুল পরিষদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাদের অভিনন্দন জানান। পাশাপাশি বদরুল-মইনুল পরিষদকে আগামী ৫জনু নির্বাচিত করার জন্য তিনি হবিগঞ্জ জেলাবাসীর প্রতি আহ্বান জানান। এছাড়াও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র নির্বাচনে হবিগঞ্জ কোঠায় সহ-সভাপতি সফিউদ্দিন তালুকদার ও সদস্য দেলোয়ার হোসেন মানিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হওয়ায় তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। এছাড়াও জালালাবাদবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আজদু মিয়া তালুকদার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV