বাংলাদেশের প্রখ্যাত কারাতে প্রশিক্ষক ও রেফারী সেনসী হুমায়ূন কবির জুয়েলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে নিউইয়র্কে স্মরণ সভা ও দোয়া মাহফিল (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের প্রখ্যাত কারাতে প্রশিক্ষক ও আন্তর্জাতিক রেফারী সেনসী হুমায়ূন কবির জুয়েলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে নিউইয়র্কে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে বুধবার ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল হলরুমে আয়োজিত ওই স্মরণসভায় সেনসী জুয়েলের ছাত্র, বন্ধু, আত্মীয়, পরিবারের সদস্য সহ প্রবাসীরা তাকে পরম শ্রদ্ধা ও ভালোভাসায় স্মরণ করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর সেনসী হুমায়ূন কবির জুয়েলের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা।
হৃদয়ে বাংলাদেশের সাধারণ সম্পাদক পল্লব সরকারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সেনসী হুমায়ূন কবির জুয়েলের ছাত্র, জাতীয় ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত খেলোয়ার রানা জামান, ছাত্র ফিরোজ কবির, শামসুদ্দীন সুমন, আল মামুন মোল্লা, নুরুজ্জামান সৈয়দ, হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সংগঠক আব্দুর রহিম বাদশা, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক ও নিউজ২৪.কম’র প্রধান সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, এনওয়াইপিডির ডিটেকটিভ মাসুদ রহমান, সংগঠক ও কবি মাকসুদা আহমেদ, কবি ও গীতিকার শাহ বদরুজ্জামান রুহেল, লেখক ও কবি মাসুম আহমেদ প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনসী হুমায়ূন কবির জুয়েলের স্ত্রী নাহিদ কবির, ছেলে হাসনাইন কবির তৌসিফ ও মেয়ে জান্নাত কবির।
বক্তারা বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্রের নাম সেনসী হুমায়ূন কবির জুয়েল। তিনি শুধু বাংলাদেশের গর্ব নয়, পুরো এশিয়ার গর্ব। ছিলেন প্রখ্যাত কারাতে প্রশিক্ষক ও আন্তর্জাতিক রেফারী। ছিলেন খুব মানব দরদী এজন মনিুষ। তার মৃত্যুতে বাংলাদেশ একজন গুণী মানুষকে হারিয়েছে। তাঁর শূন্যতা কখনোই পূরণ হবার নয়। আমরা তার বিদেহী আতœার মাগফেরাত কামনা করি।
উল্লেখ্য, ১৯৬৮ সালের ১ জানুয়ারী মুন্সীগঞ্জে জন্ম নেয়া সেনসী হুমায়ূন কবির জুয়েল মহামারী করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৬ মে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
অনুষ্ঠানে হুমায়ূন কবির জুয়েলের জন্য বিশেষ দো’য়া করা হয়। মুনাজাতে জুয়েলের বিদেহী আতœার মাগফেরাত কামনা সহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তির জন্য দোয়া করা হয়। অতিথিদের ডিনারে আপ্যায়িত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজক রানা জামান ও ‘হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংঙ্কন।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women