জর্জিয়ার প্রাইমারি নির্বাচন : রাজ্য সিনেটর পদে নাবিলা ইসলাম প্রথমবার, শেখ রহমান তৃতীয়বারের মতো নির্বাচিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে ডেমোক্র্যাট দলের প্রাইমারি নির্বাচনে রাজ্য সিনেটর পদে বাংলাদেশি আমেরিকান নাবিলা ইসলাম প্রথমবার এবং পুরোনো রাজ্য সিনেটর অপর বাংলাদেশি আমেরিকান শেখ রহমান তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। আসছে নভেম্বরে আমেরিকার গুরুত্বপূর্ণ রাজ্য জর্জিয়ার সিনেটে দুইজন বাংলাদেশিকে দেখার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।
২৪ মে মঙ্গলবার জর্জিয়া রাজ্যে ডেমোক্র্যাট দলের প্রাইমারি অনুষ্টিত হয়। নির্বাচনি জেলা- ৭ থেকে নাবিলা ইসলাম রাজ্য প্রতিনিধি পরিষদের প্রতিনিধি বেথ মোরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে ৭৮ ভোটে এগিয়ে রয়েছেন নাবিলা। নির্বাচনি প্রথা অনুয়ায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেথ মোর পরাজয় মেনে নেননি। তিনি বলেন, ডাক ভোটের গণনা এবং মেলেটারিদের পাঠানো ভোটের গণনা পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। নাবিলা ইসলাম নিজের বিজয় ঘোষণা করে তাঁর সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সকলের অপার সহযোগিতা ছাড়া তাঁর পক্ষে এমন অগ্রযাত্রা কোনভাবেই সম্ভব হতো না। তিনি রাজ্য সভায় কাজ করার জন্য প্রস্তুত বলে বিবৃতিতে উল্লেখ করেছেন।
জর্জিয়া রাজ্যের নির্বাচনি আইনে দুই প্রার্থীর ভোটের ব্যবধান দশমিক ৫০ শতাংশ বা এর কম হলে সব ভোট আবার গণনা করতে হবে। এখন পর্যন্ত ভোটের ব্যবধান দশমিক ৬৮ শতাংশ। ডাকভোট বা সেনাসদস্যদের পাওয়া ভোটে আদৌ ফলাফলের কোনো পরিবর্তন হবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। নাবিলা ইসলাম বলেন, সব ভোট গণনা হোক এমনটি তিনিও চান। ভোট গণনার দিকে তিনি নজর রাখছেন। নাবিলা বলেন, তিনি চূড়ান্ত জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। দলের প্রাইমারিতে জয়লাভের পর আসছে নভেম্বরে নাবিলাকে রিপাবলিকান প্রার্থীকে মোকাবেলা করতে হবে।
এদিকে জর্জিয়া রাজ্য সিনেটে গত দুই দফা দায়িত্ব পালন করা শেখ রহমান তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। দলের প্রাইমারবতে নির্বাচনী জেলা- ৫ এ মাইকেল পাওয়েলকে বেশ বড় ব্যবধানে তিনি হারিয়েছেন। আসছে নভেম্বরে রিপাবলিকান প্রার্থীকে হারালে জর্জিয়া সিনেটে তৃতীয়বারের মতো দায়িত্ব পালন করবেন শেখ রহমান। নাবিলা ইসলামেরও অভিষেক ঘটলে জর্জিয়াই হবে প্রথম কোনো রাজ্য, যেখানে দুই বাংলাদেশি রাজ্যের আইনসভায় দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, জর্জিয়া রাজ্যের এসব নির্বাচনী এলাকায় তেমন বাংলাদেশিদের বসবাস নেই। বিভিন্ন জাতিগোষর্ঠীর মধ্যে নিজেদের সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়েই উত্থান ঘটেছে শেখ রহমানের। তাঁর পদাঙ্ক অনুসরণ করে নাবিলা ইসলাম শক্তিশালী সংগঠক হিসেবে উঠে আসছেন।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women