নিউইয়র্ক সিটির স্পীড ক্যামেরা ১ জুলাই থেকে ২৪ ঘন্টা চালু থাকবে!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউইয়র্ক সিটির স্পীড ক্যামেরা ২৪ ঘন্টাই চালু রাখার একটি আইন প্রণীত হতে চলেছে। স্টেট আইনসভায় জুন মাসে এই মর্মে একটি বিল উত্থাপিত হবে। ১ জুলাই থেকে এই নতুন ব্যবস্থা কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে ক্যামেরাগুলো সোমবার থেকে শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু থাকে। শনি ও রোববার বন্ধ থাকে। উইকডেজের উল্লেখিত সময়ের মধ্যে কোন ড্রাইভার নির্ধারিত গতিসীমার ১০ মাইলের বেশি গতিতে গাড়ি চালালে গাড়ির রেজিস্ট্রেশনের বিপরীতে ডাকযোগে ৫০ ডলারের টিকেট পাঠানো হয়। এতে ড্রাইভার কোন পয়েন্ট কর্তন করে না। নতুন ব্যবস্থা কার্যকর হলে বছরের ৩৬৫ দিনই ২৪ ঘন্টা সিটির স্পীডিং ক্যামেরাগুলো চালু থাকবে। এর মধ্যে থাকছে সিটির ৭৫০টি স্কুল জোনে স্থাপিত হাজার হাজার ক্যামেরাও। এই আইনটি বলবৎ থাকবে ২০২৫ সাল পর্যন্ত।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস এই আইনটি উত্থাপনের জন্য স্টেট আইণপ্রণেতাদের কাছে লবিং করছিলেন। সম্প্রতি স্টেটের উভয় চেম্বারের নেতারা আইনটি আইন সভায় তোলা ও পাশের ব্যাপারে মেয়রকে আশ্বস্ত করেছেন। মেয়র এ জন্য স্পীকার হ্যাসটি মেজোরিটি লিডার স্টুয়ার্ট কুজিনস ও সিনেটর গুনারডেসকে ধন্যবাদ জানিয়েছেন। জুন মাসেই স্টেটের আইন সভায় তোলা হবে বিলটি।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women