নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকনের পদত্যাগ
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন পদত্যাগ করেছেন। তিনি গত শনিবার এক বিবৃতিতে তার এ পদত্যাগের বিষয়টি ইউএসএনিউজঅনলাইন.কমকে নিশ্চিত করেন। বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি বরাবর সম্প্রতি লেখা তার পদত্যাগ পত্রটি অনতিবিলম্বে কার্যকর করার অনুরোধ জানিয়েছেন সাইদুর রহমান লিংকন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ব্যস্ততার কারণে বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করলেন। তিনি বলেন, পদটি সত্যিই গুরুত্বপূর্ণ, অনেক কাজ করার আছে।
কিন্তু সময় বের করা কঠিন হয়ে পরায় স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি। সাইদুর রহমান লিংকন বিবৃতিতে উল্লেখ করেন, সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করলেও এই সংগঠনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। যে কোন প্রয়োজনে তিনি সংগঠনের পাশে থাকবেন, কেননা তার সকল ব্যবসা প্রতিষ্ঠান (এশিয়ান মাল্টি সার্ভিসেস) স্টারলিং-বাংলাবাজার কেন্দ্রিক। তিনি এ ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল