নিউইয়র্কে কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র নজিরবিহীন সুষ্ঠু নির্বাচন : আলাউদ্দিন-জাবেদ পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র নির্বাচনে আলাউদ্দিন-জাবেদ পরিষদ পূর্ণ প্যানেলে বিপুল ভোটে জয়ী হয়েছে। গত ৫ জুন রোববার নজিরবিহীন এ সুষ্ঠু নির্বাচনে প্রতিদ্বন্দ্বি জালাল-রেনু পরিষদ তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
জ্যামাইকার তাজমহল পার্টি হলে গত রোববার সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বিপুল সংখ্যক কুলাউড়াবাসীর উপস্থিতিতে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার সিরাজ উদ্দিন আহমদ সোহাগ ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল জলিল, জাবেদ খসরু, সাহেদ দেলওয়ার চৌধুরী ও মোহাম্মদ মুকিত চৌধুরী, প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, পুলিং এজেন্ট, প্রতিদ্বন্দ্বি প্রার্থীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ী সভাপতি প্রার্থী শাহ আলাউদ্দিন পেয়েছেন ৪৩২, সহ-সভাপতি মো. এফ মালিক (মুরাদ) ৪৩১, সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ ৪৪০, সহ-সাধারণ সম্পাদক মো. মাসুক মিয়া (সুজন) ৪৩০, কোষাধ্যক্ষ মো. ওবায়দুর রহমান (কামাল) ৪১৪, সাংগঠনিক সম্পাদক শেখ শামীম আহমেদ ৪২৩, প্রচার সম্পাদক এনামুল ইসলাম খান ৪৩৪, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মুজিবুর রহমান ৪১০, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নূরুন নাহার হাসান (লুসি) ৪০১, মহিলা সম্পাদক মাহমুদা ইসলাম (রুমা) ৩৯৪, কার্যনির্বাহী সদস্য ইমরুল হোসেন জেবুল ৪১০, মো. আলতাফ হোসেন ৪১৮, লুৎফর রহমান ৩৯৫, মো. ময়নুর রহমান (সুয়েব) ৪২৯ এবং বদরুল ইসলাম (মিন্টু) পেয়েছেন ৪৩৭ ভোট।
ফলাফল ঘোষণার পর আলাউদ্দিন-জাবেদ পরিষদের নির্বাচিত সভাপতি শাহ আলাউদ্দিন এবং সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রবাসে কুলাউড়াবাসীর ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় রাখতে সর্বাধিক গুরুত্ব প্রদান ও জবাবদিহিতামূলক সংগঠন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
জালাল-রেনু পরিষদের সভাপতি পদে বিজিত এনায়েত হোসেন জালাল এবং এ পরিষদের প্রধান নির্বাচনী এজেন্ট তানিউর শামিম লুবান সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। তারা বিজয়ী আলাউদ্দিন-জাবেদ পরিষদকে অভিনন্দন জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রধান নির্বাচন কমিশনার সিরাজউদ্দিন আহমদ সোহাগ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পারায় দুই পরিষদের প্রার্থী, ভোটার, সাংবাদিক, তাজমহল পার্টি হল কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র সভাপতি আশরাফ আহমেদ ইকবাল সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং বিজয়ী আলাউদ্দিন-জাবেদ পরিষদকে অভিনন্দন জানান। তিনি নির্বাচনে অংশ গ্রহণকারী জন্য উভয় প্যানেলকে ধন্যবাদ জানান।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women