জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র নব নির্বাচিত সহ সভাপতি লোকমান হোসেন লুকুকে বাংলাদেশ সোসাইটি’র নির্বাচন কমিশনার কাওসারুজ্জামান কয়েছের অভিনন্দন
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার নির্বাচনে ‘বদরুল-মঈনুল’ প্যানেল থেকে সহ সভাপতি (সিলেট) পদে মো: লোকমান হোসেন লুকু নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি (সিলেট জেলা) পদে বিজয়ী লোকমান হোসেন লুকু’র প্রাপ্ত ভোট ২৫৮৯ এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বি শাহ মিজান-এর প্রাপ্ত ভোট ৮০৮।
গত ৫ জুন রোববার জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র দ্বি-বার্ষিক (২০২২-২০২৪) এই নির্বাচনে ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন রোববার রাত পৌনে ১১টার দিকে বেসরকারী ফলাফল ঘোষণা করে। জালালাবাদ এসোসিয়েশনের নব নির্বাচিত সহ সভাপতি লোকমান হোসেন লুকু বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশন ও ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকারও সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র নব নির্বাচিত সহ সভাপতি লোকমান হোসেন লুকুকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সোসাইটি ইনক’র নির্বাচন কমিশনার, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার সাধারণ সম্পাদক এবং বাংলা টাউন সুপার মার্কেট ও বাংলা গার্ডেন রেষ্টুরেন্ট গ্রুপের কর্ণধার কাওসারুজ্জামান কয়েছ।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র নব নির্বাচিত সহ সভাপতি লোকমান হোসেন লুকু এবং বাংলাদেশ সোসাইটি ইনক’র নির্বাচন কমিশনার ও বাংলা টাউন সুপার মার্কেট গ্রুপের কর্ণধার কাওসারুজ্জামান কয়েছ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তারা জালালাবাদবাসী সহ সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, জালালাবাদ এসোসিয়েশনের কার্যকরী পরিষদের ১৯টি পদের মধ্যে ৫টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৫টি পদেই ‘বদরুল-মঈনুল’ প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন। এর আগে বাকী ১৪টি পদে ‘বদরুল-মঈনুল’ প্যানেলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল