Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কের বাফেলোতে অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ি ভাড়া দেয়া ও পাবলিক হেলথ নিয়ম অমান্য করায় বাড়ির মালিক বাংলাদেশি আবেদিনের ১ বছরের জেল

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: June 12, 2022 | 11:57 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের বাফেলোতে অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ি ভাড়া দেয়া ও পাবলিক হেলথ নিয়ম অমান্য করায় বাড়ির মালিক বাংলাদেশি মোহাম্মদ আবেদিনের এক বছর কারাদন্ড দেয়া হলো। ৫৪ বছর বয়স্ক আবেদিন বাফেলো সিটি কোর্টে পাবলিক হেলথ অমান্য করার কথা স্বীকার করেন। ২০১৯ সালে তার বাড়িতে লিড পয়জন পাওয়া যায়। এটা জানার পরও তিনি বাড়িটি ভাড়া দিয়ে আসছিলেন।

এরি কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট বারবার এ ব্যাপারে তাকে নোটিশ করলেও তিনি তোয়াক্কা করেননি। ২০১৯ সালে হেলথ ডিপার্টমেন্ট তার বাসায় অবস্থানরত এক শিশুর রক্তে লেড পায়। তারা বাড়ির মালিকের সাথে লেড দূর করতে এগিয়ে আসে। কিন্তু তারা জ্বনাব আবেদিনের কাছ থেকে সাড়া পায়নি। তারা বাড়িতে ‘ ডু নট অকুপাই’ নোটিশ টানিয়ে দেয়। কিন্তু আবেদিন তা তুলে ফেলে। বাড়িটি ভাড়া দেয়া অব্যাহত রাখে। হেলথ ডিপার্টমেন্ট আবারও নোটিশ লাগায়। নির্দেশ না মানায় শেষ পর্যন্ত কাউন্টির পক্ষ থেকেই তার বিরুদ্ধে পাবলিক হেলথ আইন অমান্য করায় মামলা দায়ের করে। আদালতে আবেদিন সকল দোষ স্বীকার করে। আগামী ১০ আগষ্ট থেকে তিনি ১ বছরের জন্য জেল সাজা ভোগ করতে শুরু করবেন। উল্লেখ্য, নিউইয়র্ক শহরের বাইরে বাফেলোতেই সবচেয়ে বেশি প্রায় ৭০ হাজার বাংলাদেশির বাস।

Situs Streaming JAV