যুক্তরাষ্ট্রে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি। বর্তমানে ৮ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে মূল্যস্ফীতি। এমতাবস্থায় দেশবাসীকে কোনো আশার বাণী শোণাতে পারেননি প্রেসিডেন্ট জো বাইডেন। বরং তিনি সতর্ক করে বলেছেন, মূল্যস্ফীতি দীর্ঘায়িত হতে পারে।

গত কয়েক সপ্তাহের মধ্যে মূল্যস্ফীতি বেড়ে যাওয়া প্রসঙ্গে বাইডেন বলেন, ‘আমাদের আরও কিছুদিন এই মূল্যস্ফীতি নিয়েই চলতে হবে। এই সংকট ক্রমে কমে আসবে। তবে তার আগে কিছু সময় আমাদের এটি সহ্য করতেই হবে’।
শনিবার যুক্তরাষ্ট্রের বেভারলি হিলে ডেমোক্র্যাট দলের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই কথা বলেন।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মূল্যস্ফীতির বিষয়ে নীতি নির্ধারক এবং অর্থনীতিবিদেরা ধারণা করেছিলেন, এই মূল্যস্ফীতি খুবই ‘সাময়িক’ এবং সময়ের সঙ্গে সঙ্গে কোভিড-১৯ মহামারির পর অর্থনীতি পুনরুদ্ধার কার্যক্রম চালু থাকায় শিগগিরই এই অবস্থা কেটে যাবে।
কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করে দিয়ে খাদ্যদ্রব্যসহ বিভিন্ন পণ্যের দাম বাড়তে শুরু করে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর আরও বেশি হারে দাম বাড়তে থাকে বিভিন্ন পণ্যের।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








