সাউথ জার্সির গ্যালাওয়ে শহরে ধর্মসভা অনুষ্ঠিত
সুব্রত চৌধুরী : নিউজার্সি অঙ্গরাজ্যের গ্যালাওয়ে শহরে গত ১৩ জুন সোমবার ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী শিল্পী দম্পতি দীপংকর মিত্র ও আন্না মিত্রের উদ্যোগে এই ধর্মসভার আয়োজন করা হয়। পশ্চিম ভার্জিনিয়াস্থ নতুন বৃন্দাবনের ব্রহ্মচারি শুভানন্দ দাস ধর্মসভায় উপস্হিত ছিলেন।
ওইদিন সন্ধ্যায় গ্যালাওয়ে শহরের ৪৮২, এবনি ট্রি এভিনিউর ভেনুতে অনুষ্ঠিত ধর্ম সভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পবিত্র ধর্ম গ্রন্থ গীতা থেকে পাঠ, মালা জপ, সমবেত প্রার্থনা, ভজন, কীর্তন ইত্যাদি।
ধর্মসভায় আলোচকরা বলেন, ভগবানকে লাভ করতে হলে চাই আপন চিত্তশুদ্ধি। ভগবান ভজনেই চিত্তশুদ্ধি হয়ে থাকে। চিত্তশুদ্ধি ব্যতীত কখনও ভগবৎ দর্শন হয় না।
আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, প্রদীপ দে, তৃপ্তি সরকার, দীপংকর মিত্র, আন্না মিত্, মেরি দে, সুনীল দাশ, সজল দাশ, ধীমান পাল, শুক্লা পাল, দীপা দে, ইন্দিরা চৌধুরী, রানা দাশ, চন্দনা ত্রিপাঠি প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন। গ্যালাওয়ে শহরে অনুষ্ঠিত এই ধর্মসভা প্রবাসী হিন্দু সম্প্রদায়ের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।
শেষে ধর্মসভায় অংশগ্রহনকারীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
