মিশিগানে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্বোধন
পার্থ সারথী দেব : যুক্তরাষ্টের মিশিগান প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভুত শিশু-কিশোরদের দীর্ঘদিনের মনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। গত ১১ জুন শনিবার ওয়ারেন সিটির মেমফিস অ্যাভিনিউয়ে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এখানে শিশু-কিশোরসহ সবার জন্য বাংলা শিক্ষা, গানের স্কুল, নৃত্যসহ বাঙালি সংস্কৃতির বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হবে। মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. দেবাশীষ মৃধা ও তার সহধর্মিনী চিনু মৃধা। ডা. দেবাশীষ মৃধা মিশিগানের একজন বিশিষ্ট চিকিৎসক। তিনি বাঙালির সামাজিক, সাংস্কৃতিক, খেলাধূলাসহ বিভিন্ন অনুষ্ঠানে সাহায্য-সহযোগিতা করে থাকেন। তিনি ইতোমধ্যে একটি মন্দির, একটি কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছেন। মিশিগানে বাঙালিদের ২১শে ফেব্রুয়ারি শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য কোনো স্থায়ী শহীদ মিনার নেই। তার পরিকল্পনায় রয়েছে এখানে একটি শহীদ মিনার তৈরির।
চিনু মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন প্রধান অতিথি ডা. দেবাশীষ মৃধা, বিশেষ অতিথি ডা. সুলতানা গজনবী, নিউইয়র্ক থেকে আগত কবি, গীতিকার ও সাংবাদিক ইশতিয়াক আহমেদ রুপু, শারমীন তানিম। ডা. মৃধা বলেন, আমাদের আসল পরিচয় আমরা বাঙালি। আমরা যেখানেই থাকি না কেন আমরা যেন আমাদের বাঙালি পরিচয়, বাংলা সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য তুলে ধরি।
অনুষ্ঠানে ছিল ঘুড়ি ওড়ানো, চিত্রাঙ্কান প্রতিযোগিতা, ম্যাথ অলিম্পিয়াড, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ম্যাথ অলিম্পিয়াড, সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন আকরাম হোসেন, আজমল হোসেন, ডা. সুলতানা গজনভী, তপন প্রভু, শিমুল দত্ত, মারুফ সৌরভ, রুমকি সেন। এছাড়া নৃত্যানুষ্ঠানে অংশ নেন চিনু মৃধা, অমিতা মৃধা, অন্তরা অন্তি, শারমিন তানিম, মৌমিতা। ছিল কবিতাপাঠ, ভায়োলিন পরিবেশনা। মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্বোধন উপলক্ষে সেন্টারের বিশাল মাঠে বসেছিল মেলা।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল