আমেরিকা প্রবাসী বাঙালি নাট্যকার খান শওকতের লেখা নিয়ে কলকাতায় “বঙ্গবন্ধু নাট্য সেমিনার” ২৫ জুন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: এ বছর কলকাতাতে বঙ্গবন্ধু নাট্য উৎসব সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য যাদবপুর দলমাদল নাট্যদলের উদ্যোগে বঙ্গবন্ধু নাট্য সেমিনার অনুষ্ঠিত হবে আগামী ২৫জুন শনিবার দুপুর ১.৩০ মিনিট থেকে বিকেল ৫ টা পর্যন্ত কলকাতার রবীন্দ্র সদনের পাশেই একাডেমি অফ ফাইন আর্টস-এর কনফারেন্স হলে।
বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান-কে নিয়ে বাংলাদেশের সন্তান, আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালি নাট্যকার খান শওকত এর রচিত ৩৫টি ঐতিহাসিক নাটক নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়েছে। উক্ত সেমিনারে কলকাতার অনেকগুলো নাট্যদলকে আমন্ত্রণ জানানো হয়েছে। ঐ দিন খান শওকত রচিত বঙ্গবন্ধু নাট্যসমগ্রের নাটকগুলো নিয়ে স্ববিস্তারে আলোচনা করা হবে এবং এসব নাটক থেকে বাছাই করে কয়েকটি নাটক নিয়ে এ বছরের শেষের দিকে বঙ্গবন্ধু নাট্য উৎসব কর্মসূচী-কে সফল করা হবে বলে দাওয়াত পত্রে উল্লেখ করেছেন যাদবপুর দলমাদলের সভাপতি শ্রী সন্জয় সাহা (মোবাইলঃ ৭০৪৪৬৩৪৬৬৪)। মহান মুক্তিযুদ্ধের বন্ধুপ্রতীম দেশ ভারতের মাটিতে এমন একটি আয়োজন সফল করার বিষয়ে এক বিবৃতিতে নাট্যকার খান শওকত সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি জানিয়েছেন কলকাতার মতো বাংলাদেশেও বঙ্গবন্ধু নাট্য সেমিনার আয়োজনের চেষ্টা চলছে। চলতি জুন অথবা জুলাই মাসে খুলনা, সিলেট, ঝিনাইদহ ও টঙ্গীতে এমন
সেমিনার হতে পারে। এ বিষয়ে নাট্যকর্মীদের নিয়ে কাজ চলছে।
জাতির জনক বঙ্গবন্ধুর বর্নাঢ্য সংগ্রামী জীবন এবং তার আদর্শের কথা দেশে বিদেশে ছড়িয়ে দেবার জন্য ১৯৯০ সাল থেকে আমেরিকার নিউইয়র্ক প্রবাসী লেখক খান নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন। শত বাঁধা ও সীমাবদ্ধতা এড়িয়ে এ পর্যন্ত তিনি বঙ্গবন্ধুর উপর ৩৫ টা নাটক রচনা করে (৬৪০ পৃষ্ঠার) “বঙ্গবন্ধু নাট্যসমগ্র” প্রকাশ করেছেন। তার রচিত নাটকসমুহ আমেরিকা, কোলকাতা, কানাডা ও বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন নাট্যদলের মাধ্যমে মন্চায়নও করে চলেছেন। ইউটিউবে Bongobondhu Drama Written by khan Showkat লিখলে কোলকাতার শিল্পীদের দ্বারা কোলকাতায় মন্চায়িত তার লেখা “বঙ্গবন্ধু শেখ মুজিব”নাটকের ভিডিও দেখা যাবে। এবং প্রবাসে বসে তার রচনা ও পরিচালনায় নির্মিত ডকুমেন্টারী (Movie: Keno Tini Jatir Pita লিখলে) -র ভিডিও দেখা যাবে। আমাদের জানামতে কোন একক লেখক বঙ্গবন্ধুর উপর এতগুলো নাটক
রচনা করেন নাই, এমনকি কোন একক লেখকের নাটক নিয়ে বঙ্গবন্ধু নাট্যসমগ্র প্রকাশ হয় নাই। তিনি ১৩১ টি বইয়ের তথ্য সহযোগিতা নিয়ে তার লেখা নাটকসমুহের সংলাপ রচনা করেছেন। নাট্যকর্মীরা বলেন, দল মত নির্বিশেষে তার লেখা নাটকগুলো ঐতিহাসিক বিবেচনায় চমৎকার এবং নিরপেক্ষ। খান শওকত ১৯৬০ সালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শাহপুর গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৯০ সাল থেকে তিনি নিউইয়র্ক প্রবাসী। প্রবাসের শত ব্যস্ততার মাঝেও গত প্রায় ৩ যুগ ধরে দেশে বিদেশে যেভাবে বঙ্গবন্ধুর উপর লেখা নাটক ছড়িয়ে দেবার জন্য তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন, তা প্রশংসার দাবী রাখে।
কলকাতার নাট্য সেমিনারে খান শওকত রচিত বঙ্গবন্ধু নাট্যসমগ্র-র যে ৩৫টা নাটক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবেঃ ১. বঙ্গবন্ধু শেখ মুজিব (পূর্নদৈর্ঘ্য নাটক, ২৬ টি চরিত্র), ২. কলংকিত -৭৫ (১ দৃশ্যের নাটক, ১ টি চরীত্র). ৩. আমাদের বঙ্গবন্ধু (পূর্নদৈর্ঘ্য নাটক, ২৫ টি চরিত্র), ৪. স্বাধীনতার ঘোষক (১ দৃশ্যের নাটক, ৫ টি চরিত্র). ৫. বঙ্গবন্ধুর সামনে জিয়া (১ দৃশ্যের নাটক, ৫ টি চরিত্র). ৬. মহামান্য রাষ্ট্রপতি (১ দৃশ্যের নাটক, ৭ টি চরিত্র). ৭. খুনী ডালিম বলছি (১ দৃশ্যের নাটক, ৭ টি চরিত্র). ৮. আমার বাড়ি টুঙ্গীপাড়া (১ দৃশ্যের নাটক ১ টি চরিত্র). ৯. ৬ দফা ও ১১ দফা আন্দোলন (১ দৃশ্যের নাটক, ৯ টি চরিত্র). ১০. মুজিবনগর থেকে মুক্তিযুদ্ধ (১দৃশ্যের নাটক, ৪ টি চরিত্র). ১১. হৃদয়ে বঙ্গবন্ধু (১ দৃশ্যের নাটক, ৯ টি চরিত্র). ১২. বঙ্গবন্ধুর বাকশাল (১ দৃশ্যের নাটক, ৩ টি চরিত্র). ১৩. বাকশালী মোশতাক (১ দৃশ্যের নাটক, ২ টি চরিত্র). ১৪. মোশতাকের তেলেসমাতি (১ দৃশ্যের নাটক, ৪ টি চরিত্র). ১৫. খুনী মোশতাক (১ দৃশ্যের নাটক. ৪ টি চরিত্র). ১৬. বঙ্গবন্ধুকে হত্যায় বিদেশী শক্তি (১ দৃশ্যের নাটক. ৬ টি চরিত্র). ১৭. মোশতাকের ষড়যন্ত্র (১ দৃশ্যের নাটক. ৭ টি চরিত্র). ১৮. মুক্তিযুদ্ধে বিদেশীদের অবদান (১ দৃশ্যের নাটক. ৫ টি চরিত্র). ১৯. স্বাধীনতা তুমি (গীতিনাট্য). ২০. জনতার সংগ্রাম (গীতিনাট্য). ২১. বাংলাদেশের মাটি (গীতিনাট্য). ২২. ৭ই মার্চের ভাষণ (১ দৃশ্যের নাটক. ৫টি চরিত্র). ২৩. বাংলার নবাব সিরাজউদ্দৌলা (পূর্নদৈর্ঘ্য নাটক. ১২ টি চরিত্র). ২৪. হানাদার (পূর্নদৈর্ঘ্য নাটক. ৭ টি চরিত্র). ২৫. বাংলাদেশ ও বঙ্গবন্ধু (পূর্নদৈর্ঘ্য নাটক. ৯ টি চরিত্র). ২৬. রক্তাক্ত ১৫ই আগষ্ট (১ দৃশ্যের নাটক. ১৪ টি চরিত্র). ২৭. মুজিব হত্যা (পূর্নদৈর্ঘ্য নাটক. ২০ টি চরিত্র). ২৮. মুজিব হত্যার বিচার (পূর্নদৈর্ঘ্য নাটক). ২৯. আসামির কাঠগরায় মেজর ডালিম. (পূর্নদৈর্ঘ্য নাটক, ১৮ টি চরীত্র). ৩০. আমরা তোমাদের ভুলবো না (পূর্নদৈর্ঘ্য নাটক, ১১ টি চরীত্র). ৩১. জেল হত্যা (পূর্নদৈর্ঘ্য নাটক, ১০ টি চরীত্র). ৩২. আমার নেতা শেখ মুজিব (পূর্নদৈর্ঘ্যনাটক, ৫ টি চরীত্র). ৩৩. শহীদ রাসেল (১ দৃশ্যের নাটক, ৫ টি চরীত্র). ৩৪.বাকশাল নিয়ে বঙ্গবন্ধু ও জিয়া (১ দৃশ্যের নাটক, ৩ টি চরিত্র). এবং ৩৫. আমার নাম শেখ মুজিব (১ দৃশ্যের
নাটক, ২ টি চরিত্র)। এছাড়াও এই বইয়ের বাইরের আরেকটি নাটক মুজিব বাইয়া যাওরে (রচনাঃ খান শওকত) নিয়েও আলোচনা অনুষ্ঠিত হবে।
এতগুলো গবেষণাধর্মী নাটক লিখেই তিনি ক্ষ্যান্ত হন নাই, দেশে বিদেশে বঙ্গবন্ধুর কথা তুলে ধরার জন্য তিনি অনেকগুলো নাট্যদলের মাধ্যমে সেগুলো মন্চস্থ করিয়ে চলেছেন। তার লেখা বই দেশে বিদেশে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তি ও প্রতিষ্ঠান সমুহকে বিনামূল্যে প্রদান করে চলেছেন, এবং ফেসবুক বা ইমেইলের মাধ্যমে বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশের প্রায় দুই হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে নাটকগুলো বিনামূল্যে উপহার হিসেবে পৌছে দিয়েছেন। এজন্যই তার নাটক ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
