নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি মুহিত
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে পেশাদার কূটনীতিক মোহাম্মাদ আবদুল মুহিতকে নিয়োগ দিয়েছে সরকার। জাতিসংঘে আন্ডার সেক্রেটারি হিসেবে সদ্য নিয়োগ পাওয়া বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমার স্থলাভিষিক্ত হবেন মুহিত। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি মতে, ১১তম ব্যাচের কর্মকর্তা আবদুল মুহিত বর্তমানে অস্ট্রিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। তার আগে তিনি ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ১৯৯৩ সালে ফরেন সার্ভিসে আসা আবদুল মুহিত তার দীর্ঘ কর্মজীবনে রোম, কুয়েত, দোহা, ওয়াশিংটন ডিসি এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে কাজ করেছেন। এমএ মুহিত অস্ট্রিয়ায় (আবাসিক) এবং হাঙ্গেরি, সেøাভেনিয়া এবং সেøাভাকিয়ার (অনাবাসিক) দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ভিয়েনাস্থ জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসমূহে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। তার আগে মুহিতের হাত দিয়েই যাত্রা শুরু হয় ডেনমার্কের বাংলাদেশ মিশন। মুহিত প্রায় ৬ বছর নিউইয়র্কে অ্যাসাইনমেন্ট করেছেন। তারও আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমেরিকাস অনুবিভাগসহ ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর আবদুল মুহিত কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষার ওপরে ডিপ্লোমা করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল