Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি’র উদ্যোগে সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের সহযোগিতায় ত্রাণ তহবিল সংগ্রহ, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: June 24, 2022 | 12:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি’র উদ্যোগে সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের সহযোগিতার জন্যে ত্রাণ তহবিল সংগ্রহ কার্যক্রম চলছে। সংগঠনটি দাঁড়িয়েছে বন্যার্তদের পাশে। এ উপলক্ষে গত ২২ জুন বুধবার ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় ১৪৫১ ইউনিয়নপোর্ট রোড এর গোল্ডেন প্যালেস পার্টি হলে এক ফান্ডরেজিং এর আয়োজন করে তারা। প্রবাসের জনপ্রিয় শিল্পীরা পরিবেশন করেন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে বন্যার্তদের সহযোগিতার জন্যে ত্রাণ তহবিলে তিন বন্ধু প্রদান করেছে প্রায় ১৮,০০০ ডলার। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি’র এ আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন ও ব্রঙ্কস ইউনাইটেড ফুটবল ক্লাবের সহ সভাপতি বিলাল ইসলাম, পরিচালনা করেন কমিউনিটি এক্টিভিস্ট মির্জা মামুন রশিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট শেখ অলি আহাদ, ব্রঙ্কস ইউনাইটেড ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক হুসেইন চৌধুরী, সহকারী ক্যাশিয়ার সুমন হক, কমিউনিটি এক্টিভিস্ট ফরিদ এ ভূইয়া মিলন, শেখ অলি আহাদ, মোস্তাক রহমান লিটন প্রমুখ।
অনুষ্ঠান সূত্র জানায়, বন্যার্তদের সহযোগিতায় ত্রাণ তহবিলে বিলাল ইসলাম ৭,৫০০ ডলার, হুসেইন চৌধুরী ৫,৬০০ ডলার এবং সুমন আহমেদ প্রদান করেছে ৪,৮০০ ডলার। আরও বেশ কয়েক জন বন্যার্তদের সহযোগিতায় হাত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তনিমা হাদী, কৃষ্ণা তিথি ও রেহান আহমেদ। শিল্পী তনিমা হাদী ও কৃষ্ণা তিথি একক ও দ্বৈত সঙ্গীত পরিবেশন করেন।
নিউইয়র্কে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি’র উদ্যোগে বন্যার্তদের ত্রাণ সহযোগিতার জন্যে সংগৃহিত কিছু অর্থ ইতোমধ্যে বাংলাদেশে প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ত্রাণ তহবিল সংগ্রহ কার্যক্রমে অংশ নেয়ার জন্য বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও দ্য প্যালাসের কর্ণধার বিলাল ইসলাম সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি দেশের মানুষের এই দুঃসময়ে সবার সাধ্যমত সহযোগিতা প্রদানের আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ