নিউইয়র্কে নভেম্বরের স্টেট গভর্নর নির্বাচনে লড়বেন প্রাইমারিতে বিজয়ী ক্যাথি হকুল এবং লী জালদীন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউইয়র্কের আগামী নভেম্বরে স্টেট গভর্নর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডেমোক্র্যাট ক্যাথি হকুল এবং রিপালিকান লী জালদীন। ২৮ জুন মঙ্গলবার স্টেট’র প্রাইমারি নির্বাচনে স্ব স্ব দলের পক্ষ থেকে তাঁরা নির্বাচিত হয়েছেন। সর্বশেষ নির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর এন্ড্রু কুমো যৌন ক্যালেংকারির অভিযোগে পদত্যাগ করলে লেফটেনেন্ট গভর্নর ক্যাথি হকুল দায়িত্ব গ্রহণ করেন। মধ্যপন্থী নেতা হিসেবে পরিচিত ক্যাথি হকুল আসছে নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলের মধ্যে চ্যালেঞ্জে পড়েছিলেন। সিটি পাবলিক অ্যাডভোকেট জুমেইন উইলিয়ামস এবং লং আইল্যান্ড থেকে নির্বাচিত কংগ্রেসম্যান টমাস সাউজিকে সহজেই প্রাইমারিতে পরাজিত করেছেন ক্যাথি হকুল। রাত ৯টায় কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস ক্যাথি হকুলকে ডেমোক্র্যাট দলের বিজয়ী হিসেবে ঘোষণা দিয়েছে।
এদিকে রক্ষণশীল রিপাবলিকান হিসেবে পরিচিত লী জালদীন ২০১৫ সাল থেকে স্টেট’র সাফক কাউন্টি এলাকা থেকে প্রতিনিধি পরিষদে প্রতিনিধিত্ব করে আসছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত লী জালদিনকে গত সপ্তাহে সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সমর্থন করে বিবৃতি দিয়েছেন। দলের প্রাইমারি নির্বাচনে লী জালদীন উয়েস্টচেষ্টার কাউন্টি নির্বাহী রব এস্টোরিনো, ব্যবসায়ী হ্যারি উইলসন এবং সাবেক মেয়র জুলিয়ানির পুত্র এন্ড্রু জুলিয়ানিকে হারিয়ে দলের প্রার্থী হিসেবে আবির্ভূত হন। গত চার দশক থেকে নিউইয়র্ক স্টেট’র গভর্নর পদে কোনো রিপাবলিকান জয় পাননি। আসছে মধ্যবর্তী নির্বাচনে আমেরিকা জুড়ে ডেমোক্র্যাট দলের ভরাডুবি হবে বলে আশংকা করা হচ্ছে। এরপরও নিউইয়র্কের মতো ডেমোক্র্যাট প্রধান স্টেটে রিপাবলিকান দলের প্রার্থী ডেমোক্র্যাট ক্যাথি হকুলকে কতোটা চ্যালেঞ্জ করতে পরবেন রিপালিকান লী জালদীন, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল