Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকার অভিষেকে সিলেট রক্ষা বাঁধ নির্মাণের দাবী (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: June 29, 2022 | 1:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকার অভিষেক অনাড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জাকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা পরিহার করে গত ২৭ জুন সোমবার জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে সংগঠনের নতুন কমিটি শপথ গ্রহণ করে।
অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সিলেটে শতাব্দীর ভয়াবহতম বন্যায় মানুষের সীমাহীন ক্ষতি হয়েছে। আড়ম্বরপূর্ণ অভিষেক অনুষ্ঠান বাদ দিয়ে বিপন্ন স্বজনদের পাশে দাঁড়িয়েছে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা। ইতোমধ্যে সংগঠনটির ব্যানারে সহযোগিতা বিতরণের জন্য ১৫ লাখ টাকা সংগৃহীত হয়েছে। বক্তারা বলেন, ভবিষ্যতে বন্যার দুর্যোগ মোকাবেলার জন্য সিলেট রক্ষা বাঁধ নির্মাণ করতে হবে। এটা এখন সিলেটবাসীর দাবী। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং বিশিষ্ট সংগঠক জুয়েল চৌধুরীর পরিচালনায় প্রাণবন্ত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সুফিয়ান খান, উপদেষ্টা হাসান চৌধুরী মাসুম, ইফজা চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ফকু চৌধুরী, ইভেন্ট কমিটির আহ্বায়ক শাহাদাৎ মজুমদার, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শাহজাহান প্রমুখ।
অভিষিক্তরা হলেন : সভাপতি অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী, সহ সভাপতি আমিনুল ইসলাম নাসিম ও জুবায়ের চৌধুরী শাহীন, সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ও মেহরাজ ফাহমী, সাংগঠনিক সম্পাদক মিনহাজ চৌধুরী, কোষাধ্যক্ষ রাজীব খান, প্রচার সম্পাদক হিমেল চৌধুরী সোহেল, দপ্তর সম্পাদক সুবিন পুরকায়স্থ, আইন এবং আন্তর্জাতিক সম্পাদক জয় দেব জয়, সাহিত্য এবং সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসাইন, ক্রীড়া সম্পাদক সারওয়ার চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা উদ্দিন, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা ডালিয়া সারওয়ার, কার্যকরী সদস্য জুয়েল চৌধুরী, জাবেদ আহমেদ বাবু, আক্তার রহমান টিপু এবং জ্যোতির্ময় দত্ত নিশু।
নব নির্বাচিত সভাপতি অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী তার বক্তব্যে অতীতের ন্যায় সিলেটের মানুষের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বন্যার দুর্যোগ মোকাবেলার জন্য সিলেট রক্ষা বাঁধ নির্মাণের যৌক্তিকতা তুলে ধরে এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেল সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকাকে এগিয়ে নেয়ার জন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
বক্তারা বলেন, সিলেটবাসীকে রক্ষায় সরকারের পাশাপশি সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা সহ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে। সিলেটের স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য সংগঠনের পুর্বনির্ধারিত অভিষেক স্থগিত করে সমুদয় অর্থ বন্যা দুর্গতদের মাঝে বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও প্রবাস থেকে নানা ব্যক্তি ও সংগঠন ফান্ড রাইজিং করে ত্রাণ বিতরণের জন্য টাকা পাঠাচ্ছে সিলেটে। উপদ্রুত অঞ্চলের মানুষের দুঃসময়ে পাশে খাদ্যসামগ্রী নিয়ে দাঁড়াচ্ছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV