আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-আটাব এর বনভোজন ও আনন্দমেলা অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ ইন্ক (আটাব) এর উদ্যোগে গত ২৬ই শে জুন বেলমন্ট স্টেট পার্কে বার্ষিক বনভোজন ও আনন্দমেলা অনুষ্ঠিত হয়।
এতে নর্থ আমেরিকার ট্রাবেল এজেন্ট ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত বনভোজনে প্রতিবারের ন্যায় এবারও পুরুষ ও মহিলাদের জন্য বিভিন্ন রকম খেলাধুলাসহ প্রতিযোগিতামূলক বিভিন্ন ইভেন্ট এর আয়োজন করা হয়। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭:৫০ মিনিট পর্যন্ত সবাই আনন্দ-উল্লাসে বনভোজন উপভোগ করেন।
আয়োজকদের মধ্যে কনভেনার আবুল কালাম আজাদ, মা ট্রাবেল এর মেম্বার সেক্রেটারী এমডি শামসুদ্দিন, ওয়ার্ল্ড ট্যুর এন্ড ট্রাভেল এর স্বত্বাধিকারী বশির সহ কার্যকরি কমিটির সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন। বনভোজনে উপস্থিত ছিলেন এম. রহমান (মেঘনা ট্রাভেল), বেলায়েত হোসেন বেলাল (বাংলা ট্রাভেল), মাসুদ মোর্শেদ স্কাইল্যান্ড ট্রাভেল, মোহাং এ. খালেক (সাফওয়ান ট্রাভেল), শ্যামল তালুকদার (এসএস ট্রাভেল), মাওলানা ইসমাঈল (আল নুর কালচারাল সেন্টার), মাওলানা মাসুম (সভাপতি, রুপসী চাঁদপুর সমিতি)। সংগঠনের সভাপতি মাওলানা মাহমুদ (রাহমানিয়া ট্রাভেল), জেনারেল সেক্রেটারী মোঃ সেলিম হারুন (কর্ণফুলী ট্রাভেল) বনভোজনে অংশগ্রহণ করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
