Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ডা. মকসুদকে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সংবর্ধনা(ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: July 2, 2022 | 12:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ডা. আতাউর রহমান (মকসুদ) কে সংবর্ধনা প্রদান করেছে যুক্তরাষ্ট্র বিশ্বনাথ প্রবাসীরা। গত ৩০ জুন রাতে ব্রঙ্কসের মার্কস হোম কেয়ার অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনের সভাপতি সেবুল খান মাহবুবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমদ ও সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আদনানের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির উপদেষ্টা ও মার্কস হোম কেয়ার ব্রঙ্কসের ইনচার্জ আলহাজ্ব আলমাছ আলী, উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী, প্রবীণ সমাজকর্মী আব্দুর রব ধলা মিয়া, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোসাদ্দিক সাজু, পার্কচেষ্টার জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম, বর্তমান ইমাম ও খতিব মাওলানা জুবাইর রাশিদ, পার্কচেষ্টার ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা উবায়দুর হক, সংগঠনের উপদেষ্টা ইফতেখার সিরাজ ও চমক আলী, সাবেক সভাপতি হাজি মনির আহমেদ, সহ-সভাপতি আজাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী ও কার্যকরী সদস্য ফারুক কবির, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া, কমিউনিটি এক্টিভিস্ট আব্দুল খালিক, মাজনুল আহমদ কামরান, আমিরুল ইসলাম (ইরন মিয়া), ফজির আহমদ আশরাফ প্রমুখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ্ব অলিউর রহমান।
অনুষ্ঠানে আলকাছ আলী বাবুল, খসরু আহমদ, মাসুক আহমদ, আব্দুল মালিক, মাওলানা আবু সাঈদ, মিজানুর রহমান সহ প্রবাসী বিশ্বনাথবাসী ছাড়াও বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে ডা. আতাউর রহমান (মকসুদ) কে ক্রেস্ট প্রদান সহ আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। তিনি আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সব সময় তার এলাকাসহ বাংলাদেশের দরিদ্র-অসহায়দের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। ডা. আতাউর রহমান (মকসুদ) বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখছে প্রবাসীরা। তিনি প্রবাসীদের প্রতি অসহায় মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তারা ডা. আতাউর রহমান (মকসুদ) কে মানবতার ফেরীওয়ালা উল্লেখ করে বলেন, তিনি সমাজ সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ডা. মকসুদ যুক্তরাজ্য প্রবাসী হয়েও বিশ্বনাথে আর্তমানবতার সেবায় নিরলস কাজ করে চলেছেন। সমাজ সেবায় তার অবদানের কথা বলে শেষ করা যাবে না।
সমিতির উপদেষ্টা আলহাজ্ব আলমাছ আলী বলেন, আতাউর রহমান (মকসুদ) পেশায় ডাক্তার হলেও তিনি তার পেশার চেয়েও বেশি সময় ব্যয় করেন সমাজ সেবায়। বিশ্বনাথে আর্তমানবতার সেবায় ডা. মকসুদের সাথে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি এলাকার গরীব রোগীদের চিকিৎসা ব্যয়, মেয়েদের বিয়ে, ছেলে-মেয়েদের লেখা-পড়ার খরচ, মসজিদ নির্মাণ সহ সমাজ সেবার নানা বিষয় তুলে ধরেন।
সভাপতি সেবুল খান মাহবুব এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমদ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সিলেট, সুনামগঞ্জ সহ দেশের বন্যার্তদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দেয়ার জন্য আহ্বান জানান। তারা বিশ্বনাথের বন্যার্তদের সাহায্যার্থে অনুদান সংগ্রহের কথা জানিয়ে সংবর্ধিত অতিথিসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, সিলেটের বিশ্বনাথের সন্তান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ডা. আতাউর রহমান (মকসুদ) এর যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ এ সংবর্ধনা সভার আয়োজন করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ