বৃহত্তর সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের মধ্যে নগদ অর্থ ও খাবার বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: সেইভ দ্যা পিপল এর ব্যবস্হাপনায় এবং আমেরিকা, লন্ডন ও বাংলাদেশের বেশ ক’জন হৃদয়বান মানুষের আর্থিক সহযোগিতায় বৃহত্তর সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের মধ্যে নগদ টাকা ও খাবার বিতরণ করা হয়। এতে প্রত্যেক পরিবারের জন্য নগদ ৫০০ টাকা ও ৫০০ টাকার খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
৪ জুলাই সোমবার বিশ্বনাথের ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার হল রুমে এ এলাকার ক্ষতিগ্রস্ত ১৯০ পরিবারের মধ্যে খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লন্ডন বুরো অফ হিলিংডনের কাউন্সিলর মোহাম্মদ শফিউল ইসলাম শাহীন।
এ এলাকার সার্বিক পরিচালনায় ছিলেন হাফিজ হুসাইন মুহাম্মদ মানিক। আলহাজ্ব হাফিজ আবদুস শহীদ এর সভাপতিত্বে এ সময় উপস্হিত ছিলেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হুসেন ধলা মিয়া, বিশিষ্ট মুরব্বি হাজী শফিকুর রহমান, মাসুক মিয়া, জসিম উদ্দীন, বাবুল মিয়া, আব্দুল আহাদ, সাবুল মিয়া, হাফিজ মাওলানা শফিকুর রহমান সিরাজী, মাওলানা বাহা উদ্দীন বাহার, মাওলানা আতিকুর রহমান, হাফিজ খয়ার হুসাইন প্রমূখ।
সেইভ দ্য পিপল এর প্রেসিডেন্ট, লন্ডন প্রবাসী দিলোয়ার হুসাইন জানান, ক্ষতিগ্রস্ত এসব মানুষের কল্যাণে আমাদের সকলের সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া এ মুহুর্তে একান্তই প্রয়োজন। আগামীতে সেইভ দ্যা পিপল মানুষের কল্যাণে আরো বড় পরিসরে সকলের সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়াবে বলে জানান।
বৃহত্তর সিলেটের বিভিন্ন জায়গায় সেইভ দ্যা পিপলের পাশাপাশি এ খাবার ও নগদ অর্থ বিতরণে আরও সহযোগিতা করেন, নিউইয়র্কের সমাজকর্মী রমজান আলী, জগলুল আহসান খান, মুহাম্মদ ইকবাল হুসাইন, শফিকুল ইসলাম, জামাল আকনজি, ফারুক মিয়া, ফজলুর রহমান, সিরাজ চৌধুরী, জুবায়ের রহমান, সেবুল খান মাহবুব, আজম আলী, আলহাজ্ব ওলিউর রহমান, হাবিব ফয়েজী, মাওলানা আবু সাঈদ, মাসুম আহমদ, নজরুল ইসলাম, খসরু আহমদ, আবদুল্লাহ আল মামুনুর রশীদ, আবদুস সামাদ, হাসিনা বেগম, শরীফা আলী, রৌশন জাহান, নাসরিন সুলতানা, রাহিমা বীথি, জোসনা আরা, রেজিয়া সুলতানা খানম, মোছাম্মত শিখা খানম, ওজীহ উদ্দীন আহমদ, মঈন উদ্দীন আহমদ, হুছাম উদ্দীন আহমদ, শিহাব উদ্দীন আহমদ, নিউজার্সির মাসুক আহমদ, হীরা মিয়া, সুহেল মিয়া, হুমায়ুন মিয়া, রাজনু মিয়া, মুত্তার মিয়া, নাজমুল ইসলাম, আলী হুসেন, লন্ডন থেকে আবিদুর রহমান, দিলোয়ার হুসাইন, নাজমুল হুসাইন, সুমু, কারী চিফ, আবদুর রহমান, সাইদ আহমদ, সারওয়ার চৌধুরী প্রমূখ।
বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিতরণে আরও সহযোগিতা করেন মোনায়েম খান মুননা, হাফিজ হুসাইন আহমদ মানিক, মাস্টার আলতাফ হুসেন, মুফতী মুহাম্মদ আনাছ, বিলাল খান, বুরহান হুসাইন, আবদুল্লাহ আল মুগনী, মাওলানা আব্দুল মতিন, জেড চৌধুরী, নুমান আহমদ, মলিক মিয়া, রুহান আলী, সুরমান মিয়া, পরীনম রায়, সুবীর দা, মাওলানা হুসাইন মুহাম্মদ আরজ আলী, হাফিজ কারী কামাল আহমদ, ওলিউর রহমান, কামাল আহমদ মাসুম, সাঈদ রহমান, শিপন মিয়া, রানা চৌধুরী, জেবা বেগম, খালেদা চৌধুরী, হোসেনে আরা প্রমূখ।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes