Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউজার্সির প্যাটারসন সিটির কাউন্সিলম্যান ফরিদের শপথ

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: July 6, 2022 | 2:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউজার্সির প্যাটারসন সিটি কাউন্সিলের মেম্বার হিসেবে শপথ নিলেন বাংলাদেশী আমেরিকান মোহাম্মদ ফরিদ উদ্দিন। ১ জুলাই অনাড়ম্বর এক অনুষ্ঠানে ফরিদ উদ্দিন শপথ নিয়েছেন। ১০ মে অনুষ্ঠিত নির্বাচনে স্কুল শিক্ষক ফরিদ উদ্দিন কাউন্সিল মেম্বার নির্বাচিত হন। এই সিটি কাউন্সিলে আরেকজন বাংলাদেশী আমেরিকান শাহিন খালিক (ভাইস প্রেসিডেন্ট, সিটি কাউন্সিল) রয়েছেন।
একইসাথে প্যাটারসন সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে দ্বিতীয় টার্মের জন্যে শপথ নিয়েছেন আন্দ্রে সায়েঘ। শপথ গ্রহণের পর নিজের অনুভূতি ব্যক্তকালে সিলেটের সন্তান ফরিদউদ্দিন পরম করুণাময়ের শোকরিয়া আদায়ের পর ভোটারগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। ফরিদ বলেন, এলাকার উন্নয়নের মধ্যদিয়ে ভোটারদের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সচেষ্ট থাকবো। তিনি এলাকার বাংলাদেশী আমেরিকানদের অধিকার ও মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন।
প্যাটারসন সিটির এক লাখ ৬০ হাজার বাসিন্দার উল্লেখযোগ্য একটি অংশ হচ্ছেন বাংলাদেশী। ইতিমধ্যেই এখানে স্থায়ী শহীদ মিনার ছাড়াও একটি সড়কের নাম হয়েছে ‘জালালাবাদ স্ট্রিট’।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ