লস অ্যাঞ্জেলসে ফোবানার ৩৬ তম সম্মেলন ২-৪ সেপ্টেম্বর : ফোবানাকে কোন বিশেষ গোষ্ঠীর কাছে জিম্মি করে রাখার সুযোগ নেই (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশি সংগঠনগুলোর জোট ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা’ – ফোবানার ৩৬ তম বাংলাদেশ সম্মেলন আগামী ২-৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে গত ২ জুলাই শনিবার এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফোবানার কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ফোবানার নির্বাহী চেয়ারম্যান আতিকুর রহমান। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কর্মকর্তা জাকারিয়া চৌধুরী, বেদারুল ইসলাম বাবলা, জাহিদ হোসেন পিন্টু, দেওয়ান জমির, কবির কিরন, আমিনুল ইসলাম, শিব্বির আহমেদ প্রমুখ।

আতিকুর রহমান জানান, ২ হাজার লোক ধারণ ক্ষমতা সম্পন্ন লসএঞ্জেলেসের বারব্যাঙ্ক ম্যারিয়ট হোটেলে ফোবানার সম্মেলনের ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। এ হোটেলে রয়েছে চার শতাধিক রুম। একই হোটেলের বলরুমে এর আগেও কয়েকবার ফোবানার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বহু সংখ্যক সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন এরই মধ্যে এই সম্মেলনে অংশ নেয়ার বিষয়টি তাদের নিশ্চিত করেছে।
সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেন, এবারের ফোবানা হবে আগের যে কোন ফোবানার চেয়ে ব্যতিক্রম, অর্থবহ এবং উপভোগ্য। উত্তর আমেরিকায় বাংলাদেশী সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে কাজ করছে এমন প্রতিটি সংগঠনকেই আমরা সদস্য পদ দেয়ার অঙ্গীকার করেছি। তারা যাতে সতস্ফূর্তভাবে এতে যোগ দিতে পারেন সে বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখছি।
সংবাদ সম্মেলনে জানান হয়, এবার সম্মেলনকে সামনে রেখে ফোবানার এই প্রথম নতুন পন্থায় ‘হোস্ট কমিটি’ গঠিত হচ্ছে। ক্যালিফোর্নিয়ার বেশ ক’টি সংগঠনের সমন্বয়ে হোস্ট সংগঠনের নাম হবে ‘সম্মিলিত সংগঠন সমূহ’।
ফোবানা চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ফোবানা হচ্ছে বাঙালি সংস্কৃতি বিকাশের পাশাপাশি প্রবাস প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে জড়িয়ে রাখার অন্যতম প্রধান প্ল্যাটফর্ম। ফোবানাকে বিশেষ গোষ্ঠী অথবা কোন কর্পোরেট হাউজের কাছে জিম্মি করে রাখার সুযোগ নেই।
ফোবানা নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আরও জানান, একটা সিন্ডিকেট ফোবানাকে সব সময় কুক্ষিগত করে রাখতে চেয়েছে। যাতে কেউ নতুন করে সদস্যপদ লাভ না করতে পারে। কিন্তু আমরা তা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। উত্তর আমেরিকায় সুষ্ঠু ধারায় সাহিত্য-সংস্কৃতি চর্চা করে এমন সংগঠনগুলোকে সম্মেলনে অংশ নেয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
কর্মকর্তারা বলেন, ঐতিহ্যবাহী এই সংগঠনটি যে লক্ষ এবং উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিলো তার ধারাবাহিতা অক্ষুন্ন রাখতে তারা একটা রিফর্ম করার চেষ্টা করছেন। একটা পজেটিভ এটিচিউড নিয়ে সামনে এগুচ্ছেন। যাতে এটি একটি পরিচ্ছন্ন সংগঠন হিসেবে প্রতিষ্ঠা পায়। ফোবানার কমিটিতে যাতে কোন সাজাপ্রাপ্ত আসামীর স্থান না হয় সেজন্য তারা অনড় ভূমিকা নিয়েছেন। নেতৃবৃন্দ আগামী ফোবানাকে সফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল