Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সিটি কাউন্সিলম্যান এরিক ডিনিভিটজ এর সাথে নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদ কমিটির বৈঠক, সিনিয়র সেন্টার স্থাপনের দাবি (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: July 12, 2022 | 1:22 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সিটি কাউন্সিলম্যান এরিক ডিনিভিটজের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদে সিনিয়র সেন্টার স্থাপনের দাবি জানান হয়েছে। গত ১১ জুলাই সোমবার দুপুরে ব্রঙ্কসে সিটি কাউন্সিলম্যান এরিক ডিনিভিটজ এর অফিসে তার সাথে সাক্ষাতকালে নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদ কমিটির নের্তৃবৃন্দ সিনিয়র সেন্টার স্থাপন সহ বিভিন্ন দাবি জানান। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
কাউন্সিলম্যান এরিক ডিনিভিটজের সাথে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদ কমিটির সহ সাধারণ সম্পাদক শাহ জাকারিয়া ও কমিউনিটি লিডার হাসান আলী।
নের্তৃবৃন্দ মসজিদে সিনিয়র সেন্টার স্থাপন ছাড়াও ফুড প্যান্ট্রি, মসজিদের সামনে থেকে বাস স্টপ সরানো, মসজিদের সামনে নো স্যান্ডিং সাইন প্রদান, স্কুলের মধ্যাহ্নভোজে শিশুদের জন্য হালাল খাবার পরিষেবা প্রদানের দাবি জানান।
বৈঠকে কাউন্সিলম্যান এরিক ডিনিভিটজ মনযোগসহকারে নের্তৃবৃন্দের কথা শুনেন এবং তার সহকারী এসব দাবিনামার নোট নেন।
এসময় কাউন্সিলম্যান এরিক ডিনিভিটজ বলেন, কমিউনিটিকে আরও ভাল সেবা এবং সুরক্ষার জন্য আমরা কী করতে পারি সে সম্পর্কে একটি ফলপ্রসূ কথোপকথন হয়েছে বাংলাদেশী কমিউনিটি নের্তৃবৃদের সাথে। তিনি বলেন, আমরা আমাদের ডিস্ট্রিক্টের প্রতিটি অংশকে দেখা এবং শোনার অনুভূতি নিশ্চিত করতে সহযোগিতার সাথে কাজ করি। তিনি নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের দাবিগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সে লক্ষে কাজ করার আশ্বাস প্রদান করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV