Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশি লায়ন্স ক্লাবের নির্বাচন: হাবিব সভাপতি, জিলানী সেক্রেটারি

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: July 13, 2022 | 10:21 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব’র নির্বাচন ৩০ জুন জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়। এতে আহসান হাবিব পুনরায় সভাপতি এবং হাসান জিলানী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ এবং মেম্বারশিপ চেয়ার পদে একাধিক প্রার্থী না থাকায় কোষাধ্যক্ষ হিসেবে মশিউর রহমান মজুমদার এবং মেম্বারশিপ চেয়ার হিসেবে জিএফএম রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


অপরদিকে সভাপতি পদে তিনজন প্রার্থী ছিলেন। এরা হলেন- আহসান হাবিব, একেএম রশিদ এবং রফিকুল ইসলাম। এতে আহসান হাবিব সর্বাধিক ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর দুই প্রার্থীর মধ্যে রফিকুল ইসলাম পেয়েছেন ১৫ এবং একেএম রশিদ পেয়েছেন ৬ ভোট। সাধারণ সম্পাদক পদে হাসান জিলানী ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পেয়েছেন ১৫ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার লায়ন শাহনেওয়াজ নির্বাচনে ফলাফল ঘোষণা করেন। এ সময় কমিশনের সদস্য লায়ন এডভোকেট নাসির উদ্দিন, লায়ন আসেফ বারী টুটুল এবং লায়ন মোহাম্মদ সাঈদসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বমোট ৮২ সদস্যের মধ্যে মাত্র ৪৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৯ সদস্যের কার্যকরি কমিটির অবশিষ্ট পদসমূহের তালিকা শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানা গেছে।

Situs Streaming JAV