নিউইয়র্কে এটর্নী মঈন চৌধুরী ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার পুনর্নির্বাচিত
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: নিউইয়র্কে কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টির দিবার্ষিক সম্মেলন গত ১১ই জুলাই ২০২২ কুইন্স ভিলেজের অন্টুমস পার্টি হলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ডেমোক্রেটিক পার্টির কুইন্স কাউন্টির চেয়ারম্যান কনগ্রেসম্যান গ্রেগরী মীক্স।

উক্ত সম্মেলনে গত ২৮শে জুন ডেমোক্রেটিক পার্টির প্রাইমারী নির্বাচনে নির্বাচিত এসেম্বলীম্যান ও ডিস্ট্রিক্ট লীডারদেরকে অভিনন্দন জানানো হয় এবং পরিচয় করিয়ে দেওয়া হয়। কুইন্স কাউন্টি এক্সিকিউটিভ কমিটির সকল ডিস্ট্রিক্ট লিডারদের উপস্থিতিতে সাবেক কাউন্সিলওমেন ক্যারেন কোওয়াসকির প্রস্তাবের ভিত্তিতে এটর্নী মঈন চৌধুরী সহ অন্যান্য সকল ডিস্ট্রিক্ট লিডারদের প্রত্যক্ষভোটে সর্বসম্মতিক্রমে কনগ্রেসম্যান গ্রেগরী মিক্সকে আগামী দুই বছরের জন্য কুইন্স কাউন্টি ডেমেক্রেটিক পার্টির চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়।
২য় পর্বে নবনির্বাচিত চেয়ারম্যান কনগ্রেসম্যান গ্রেগরী মিক্স এর প্রস্তাবের প্রেক্ষিতে উপস্থিত সকল ডিস্ট্রিক্ট লীডারদের প্রত্যক্ষ ভোটে সর্বসম্মতিক্রমে এটর্নী মঈন চৌধুরীকে আগামী দুই বছরের জন্য কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ পদে পুন:নির্বাচিত করা হয়। উল্লেখ্য এটর্নী মঈন চৌধুরী ২০১৬ সাল থেকে সমগ্র কুইন্স কাউন্টির ডেমক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এক্সিডেন্ট কেইসেস, মেডিকেল ম্যাল প্র্যাক্টিস ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের লাইসেন্স প্রাপ্ত প্রথম বাংলাদেশী আমেরিকান এটর্নী মঈন চৌধুরী বলেন, নিউইয়র্ক সহ সমগ্র আমেরিকায় ডেমোক্রেটিক দলীয় কর্মসূচী বাস্তবায়নে দীর্ঘ দিন যাবত কাজ করে আসছি। জনগণের পাশে থেকে সবসময় সেবার মনোভাব নিয়ে এগিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য। উল্লেখ্য ডিস্ট্রিক্ট লিডার এটর্নী মঈন চৌধুরী ইতিমধ্যে নিউইয়র্ক সুপ্রীমকোর্ট ও সিভিল কোর্টের কয়েকজন জার্জ ও জাস্টিসদের দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় প্রত্যক্ষ সহযোগিতায় নির্বাচিত করেছেন। এটর্নী মঈন চৌধুরী হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশ পুলিশ বিভাগের প্রাক্তন প্রসাশনিক কর্মকর্তা মরহুম জনাব আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর সন্তান।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women