বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুর সাথে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ অ্যাথলেটিক্সফেডারেশনের সভাপতি এডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুর সাথে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ইটজি পার্টি সেন্টারে গত ১৯ জুলাই সাবেক জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়ারদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা এ মত বিনিময় সভার আয়োজন করে।
বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় খেলোয়ার অলিম্পিয়ান সাইদুর রহমান ডন, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার উপদেষ্টা মঞ্জুর আহমেদ চৌধুরী, সাবেক জাতীয় খেলোয়ার সৈয়দ এনায়েত আলী, বক্সার সেলিম উদ্দিন, রানা ফেরদৌস চৌধুরী, ছোট ইউসুফ, আবদুর রউফ পাশা, শাহান উদ্দিন চৌধুরী, শামসাদ ফাতিমা পলাশ, ডা. শাহানারা আলী, জাহানারা বেগম লক্ষী, মনোয়ারা বেগম মনি, রানা জামান, কমিউনিটি এক্টিভিস্ট ড. প্রদীপ রঞ্জন কর, তোফায়েল আহমেদ চৌধুরী, আব্দুন নূর বড় ভূইয়া, আতাউর রহমান সেলিম, প্রকৌঃ মোহাম্মদ আলী সিদ্দিকী, মো: সোলায়মান আলী, শেখ আতিকুল ইসলাম, সাখাওয়াত আলী, শাহীন আজমল, ডা. এনামুল হক, প্রফেসার ইমাম উদ্দীন চৌধুরী কিরন, সাইদুর রহমান লিঙ্কন, মেহরান চৌধুরী, নূসাইবা সামস চৌধুরী, আক্তার ভূইয়া, নূর হোসেন লিটন, বেলাল আহমেদ, দেলোয়ার হোসেন, মাহবুবুর রহমান অনিক, জালাল উদ্দিন জলিল, নূরে আলম জিকু, জুয়েল মইজুর লস্কর প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক ও নিউজ২৪ইউএসএ.কম’র প্রধান সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, তুষার পিকের তুষার প্রমুখ। সভায় বিভিন্ন পেশাজীবী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট প্রদান করা হয়।
এডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন এবং অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু তাদের সম্মানে এ অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার কর্মকর্তাদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন তার বক্তব্যে বাংলাদেশ অ্যাথলেটিক্সের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, অ্যাথলেটিক্সের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা। কৃতি খেলোয়াড় তৈরীতে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। তিনি বলেন, অ্যাথলেটিক্সের সার্বিক উন্নতির জন্য শুধু সরকার নয় বেসরকারী সংস্থা ও প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় অ্যাথলেটিক্সকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়া সম্ভব। তিনি বলেন. অ্যাথলেট পরিবারের সন্তান আব্দুর রকির মন্টু জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার মান উন্নয়নে যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছেন।
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু অ্যাথলেটিক্সকে সামনে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, অ্যাথলেটিক্সের সার্বিক উন্নয়নে বাস্তবমুখি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা এলক্ষে যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, একজন খেলোয়ারকে মূল্যায়ন করা হয় তার মেধা ও যোগ্যতার ভিত্তিতে। অন্য কোন পরিচয়ে নয়।
অনুষ্ঠানে বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি আব্দুর রহিম বাদশা অতিথিসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল