নিউইয়র্কে মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার পেলেন লেখক-গবেষক অধ্যাপক গোলাম মুরশিদ (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার পেলেন বাংলা ভাষা-সাহিত্যের শক্তিমান গবেষক, লেখক অধ্যাপক গোলাম মুরশিদ। নিউ ইয়র্ক বাংলা বইমেলার তৃতীয় দিন ছিল শনিবার। ছুটির দিনে উপচে পড়া ভীড়ের মধ্যে ঘোষিত হলো মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার ২০২২। এ পুরস্কারের অর্থমান ৩০০০ ইউএস ডলার। চার দিনব্যাপী নিউইয়র্ক বইমেলার তৃতীয় রাতে বিপুল করতালির মধ্যে পুরস্কারপ্রাপ্ত গোলাম মুর্শিদের নাম ঘোষণা করেন একুশে পদকপ্রাপ্ত লেখক, বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী।
এর আগে এই পুরস্কারের প্রেক্ষাপট উপস্থাপন করেন বইমেলা কমিটির আহবায়ক গোলাম ফারুক ভূইয়া।
২০১৬ সালে কবি নির্মলেন্দু গুণকে প্রদাণের মাধ্যমে এ পুরস্কারটি মুক্তধারা ফাউন্ডেশন প্রবর্তন করে। এরপর শামসুজ্জামান খান, আব্দুল্লাহ আবু সায়ীদ, দিলারা হাশেম, সেলিনা হোসেন ও সমরেশ মজুমদার এ পুরস্কারে ভূষিত হন। এবছর পেলেন ড. গোলাম মুরশিদ। উল্লেখ্য, ২০০৭ সালে গোলাম মুরশিদ নিউ ইয়র্ক বাংলা বইমেলা উদ্বোধন করেন।

১৯৪০ সালের ৮ এপ্রিল বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা গ্রামে ড. গোলাম মুরশিদ জন্মগ্রহণ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেছেন। তার প্রথম কর্মজীবন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। এরপর প্রায় দু দশক তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন। ১৯৮৪ সালের জানুয়ারি থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি লন্ডনে বিবিসি’র বাংলা বিভাগে কাজ করেছেন। এ ছাড়া ১৯৯১ সাল থেকে লন্ডনে একাধিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

গোলাম মুরশিদের উল্লেখযোগ্য গবেষণাগ্রন্থের মধ্যে আছে আশার ছলনে ভুলি, রাসসুন্দরী থেকে রোকেয়া: নারীপ্রগতির একশো বছর, বিবর্তনমূলক বাংলা অভিধান, সংকোচের বিহ্বলতা, সমাজ সংস্কার আন্দোলন ও বাংলা নাটক, রবীন্দ্রবিশ্বে পূর্ববঙ্গ পূর্ববঙ্গে রবীন্দ্রচর্চা, স্বাধীনতা সংগ্রামের সাংস্কৃতিক পটভূমি, হাজার বছরের বাঙালি সংস্কৃতি, বিলেতে বাঙালির ইতিহাস, মুক্তিযুদ্ধ ও তারপর: একটি নির্দলীয় ইতিহাস, বিদ্রোহী রণক্লান্ত।
ছুৃটির দিন গত শনিবার বইমেলায় তিল ধরণের জায়গা ছিলনা। নতুন বইয়ের অনুষ্ঠােন ছাড়াও শবনম আবেদীর গান শ্রোতাদের গভীর রাত মুগ্ধ করে। আগামিকাল রোববার বইমেলার শেষদিন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল