হোয়াইট হাউসের কাছে বজ্রপাতে গুরুতর আহত ৪
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : হোয়াইট হাউসের কাছে এক বজ্রপাতে চার জন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। বজ্রপাতের সময় তারা ওয়াশিংটন ডিসি’র লাফায়েটে পার্কে একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন। প্রচ- ঝড়ের কারণে তাদের সেখান থেকে নড়ার সুযোগ ছিল না। বজ্রপাতের পর প্রেসিডেন্টের নিরাপত্তায় থাকা গার্ডরা তাদের উদ্ধার করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। এ খবর দিয়েছে বিবিসি।
আহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার বিকেলে হোয়াইট হাউসের নিরাপত্তা বেষ্টনীর সঙ্গেই দাঁড়িয়ে ছিলেন তারা। বর্তমানে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহতরা নিজেদের চিনতেন কিনা তা এখনও জানা যায়নি।
ঘটনার সময় নিরাপত্তাজনিত কারণে পার্কের একাংশ বন্ধ রাখা হয়েছিল। সেখানে শুধু নিরাপত্তা বাহিনীর সদস্যরাই ছিলেন। তারাই প্রথম এগিয়ে আসেন আহতদের উদ্ধারে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল