Tuesday, 21 July 2026 |
শিরোনাম
ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলের বৈঠক: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাবাজার জামে মসজিদের নতুন জায়গা ক্রয়ে ফান্ডরেজিং অনুষ্ঠান: প্রবাসীদের আর্থিক সহযোগিতা কামনা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: August 9, 2022 | 12:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের নতুন জায়গা ক্রয়ের জন্য ফান্ডরেজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ৭ আগস্ট রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এ ফান্ডরেজিং অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
মসজিদ কমিটির সভাপতি ডা. আবদুস সবুরের সভাপতিত্বে এবং মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক লালন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাবাজার জামে মসজিদের ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, ফান্ডরেজিং কমিটির উপদেষ্টা ফখরুল ইসলাম, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের সাবেক খতীব মাওলানা মাশহুদ ইকবাল, সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর, পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবাইর রাশিদ, সাবেক খতীব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম, শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি হাফিজ ইবাদুর রহমান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সিপিএ আহাদ আলী, উপদেষ্টা ইফতেখার সিরাজ, আলতাফ আলী, সহ সভাপতি মো. আহসান রাসুল নাসির, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ, কার্যকরী সদস্য ওয়ালিউর রহমান, শামিম উদ্দিন, আক্তার খান রাজু, আজিজুল হক ও সোহেল চৌধুরী, ফান্ডরেজিং কমিটির সদস্য সোনার বলাই প্রমুখ। অনুষ্ঠানে মসজিদের কার্যকরী, উপদেষ্টা ও ফান্ডরেজিং কমিটি, মুসল্লী সহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা কোরআন ও হাদিসের আলোকে পবিত্র কাবা শরীফ, আল আকসা মসজিদ সহ বিভিন্ন মসজিদ নির্মানের বিস্ময়কর ঘটনা তুলে ধরে বলেন, ইবাদত বন্দেগীর সর্বশ্রেষ্ট স্থান হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। বক্তারা নতুন জায়গায় বহুতল মসজিদ ভবণ নির্মাণের যৌক্তিকতা তুলে ধরে বলেন, স্থান সংকুলানের অভাবে বর্তমানে মসজিদে জুমার নামাজে দু’টি পৃথক জামাত অনুষ্ঠিত হয়। এতেও স্থান সংকুলান না হওয়ায় মুসল্লীদের বাইরে জুমার নামাজ আদায় করতে হয়। তারা মসজিদ নির্মাণে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহণে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাশহুদ ইকবাল। দোওয়া-মোনাজাতে বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন সহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। পরে ডিনার সরবারহ করা হয়।
মসজিদ কমিটির সভাপতি ডা. আবদুস সবুর এবং সাধারণ সম্পাদক লালন আহমেদ ফান্ডরেজিং অনুষ্ঠানকে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
তারা জানান, বাংলাবাজার জামে মসজিদের জন্য ১.৫২৫ মিলিয়ন ডলার ব্যয়ে মসজিদ লাগোয়া ৫ হাজার স্কয়ারের খালি জায়গা ১.৫২৫ মিলিয়ন ডলার ব্যয়ে ক্রয় চুক্তিপত্র সম্পন্ন হয়। ইতোমেধ্যে ৪৭২.০০ ডলার সংগৃহীত হয়েছে। ক্রয় সম্পাদন করতে আরও ৯ মিলিয়ন ডলার প্রয়োজন।
তারা জানান, ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় বেইজমেন্ট সহ তিনতলার এ মসজিদ ভবণটি সহ ক্রয়কৃত খালি জায়গা নিয়ে সিটির অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে বহুতল ভবণ করার উদ্যোগ নেয়া হবে।
বাংলাবাজার মসজিদের জন্য আর্থিক সাহায্য পাঠাবার ঠিকানা : বাংলাবাজার জামে মসজিদ ইনক, ১৩৫১, ওডেল স্ট্রিট, ব্রঙ্কস, নিউইয়র্ক – ১০৪৬২, ফোন : ৩৪৭-২৯৩-৫৮৫৮।
বাংলাবাজার জামে মসজিদ ইনক্ ব্যাংক হিসাব নং : চেজ ব্যাঙ্ক এনএ ১৭৮ ৭৩২ ৯০৬, রাউটিং নং : ০২১০০০০২১ এবং gofundme, Zelle : [email protected], www. banglabazarjamemasjid.org.
উল্লেখ্য, নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মরহুম আলহাজ গিয়াস উদ্দিনের প্রচেষ্টায় ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০১২ সালের ১৪ ডিসেম্বর ভাড়া বাড়িতে বাংলাবাজার জামে মসজিদের যাত্রা শুরু হয়। পরের বছরের মাঝামাঝি ৫ লাখ ১০ হাজার ডলার মূল্যে মসজিদের বর্তমান নিজস্ব ভবণটি ক্রয় করা হয়। অতি সম্প্রতি বাংলাবাজার জামে মসজিদের জন্য ১.৫২৫ মিলিয়ন ডলার ব্যয়ে মসজিদের পার্শ্ববর্তী ৫ হাজার স্কয়ারের খালি জায়গা ১.৫২৫ মিলিয়ন ডলার ব্যয়ে ক্রয় চুক্তিপত্র সম্পন্ন হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV