নিউইয়র্কে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হলো গত শনিবার ৬ আগষ্ট লং আ্ইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কে। বনভোজনের শুরুতে অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মীর ফরিদ উদ্দীন আহমেদ। ভোজন ও মিলন মেলা আনুষ্ঠানিকভাবে আকাশে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন কুইন্স কমিউনিটি বোর্ড ৪ সদস্য ,বীর মুক্তিযোদ্ধা ও বাংলা সিডিপ্যাপের কর্ণধার আবু জাফর মাহমুদ।
এ সময় আবু জাফর মাহমুদ বলেন,বাংলাদেশে উন্নয়নের মৌলিক ভিত্তি হলো কৃষি। আর কৃষির উন্নয়ন ও দেশের মানুষকে অনাহারমুক্ত রাখতে কৃষি বিজ্ঞানীরা দিনরাত কাজ করছে। প্রবাসেও তারা আমেরিকা এবং বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে অবদান রাখছে। আমি তাদের সফলতা কামনা করে এই বনভোজনের আনুষ্ঠানিক ঊদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা কৃষিবিদ প্রদীপ রঞ্জন কর , কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান ও ফোবানার কেন্দ্রীয় নেতা বেদারুল ইসলাম বাবলা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এবিএম সালাহউদ্দিন, সাংবাদিক ও আর্ন্তজাতিক গবেষক ইমরান আনসারি। অনুষ্ঠানটি পরিচালনা করেন বনভোজন পরিচালনা কমিটির আহবায়ক প্রভাত বোস।
বনভোজনে উল্লেখ্যযোগ্য কৃষিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুল বাকী, ড. গোলাম সামদানী তরফদার,ফারুক আহমেদ, এম এ রশীদ, মনোয়ারুল ইসলাম, মিজানুর রহমান, এম এ মামুন,এলামনাই এর সাধারন সম্পাদক সেকেন্দার আলী, আসাদুজ্জামান কিরন, আব্দুল আজিম,আনিসুল হক সোহেল, মামুন, রাজা, জিয়াউল ইসলাম, যুগল কিশোর নাথ, শুভময় ও সাইফুল ইসলাম।
বনভোজনে সকালের নাস্তা ও মধ্যাহ্ন ভোজন শেষে বিভিন্ন ধরনের ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে চা ও বিস্কুটের আয়োজনও ছিল। সবশেষে র্যাফেল ড্র’র মধ্যদিয়ে কৃষিবিদদের বোনভোজনের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
