Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে লাগোর্ডিয়া মেরিয়টের গ্র্যান্ড বলরুমে ২-৪ সেপ্টেম্বর ৩দিন ব্যাপী বাংলাদেশ সম্মেলন

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: August 11, 2022 | 12:03 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে আগামী ২-৪ সেপ্টেম্বর লেবার ডে উইকেন্ডে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী বাংলাদেশ সম্মেলন। লাগোর্ডিয়া মেরিয়টের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এ সম্মেলনে থাকবে সেমিনার, সিম্পোজিয়াম, কালচারাল শো। এছাড়াও পরিকল্পনা করা হচ্ছে ভ্রাম্যমান কনস্যুলেট সেবা, লিটল বুক ফেয়ারসহ আরও বেশ কিছু চমকপ্রদ সেবাধর্মী কাজ করার।
আয়োজক প্রতিষ্ঠান শোটাইম মিউজক গত ৩ অগাস্ট বুধবার সন্ধ্যায় এ উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন শো টাইমের সিইও আলমগীর খান আলম, অনুষ্ঠানের তিন পৃষ্ঠপোষক ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, রিয়েল স্টেট ইনভেষ্টর নুরুল আজিম ও লায়ন্স ক্লাবের সভাপিত আহসান হাবিব।

সংবাদ সম্মেলনে শোটাইমের সিইও আলমগীর খান আলম বলেন, এ অনুষ্ঠানে বাংলাদেশের অনেক খ্যাতিমান ব্যক্তিত্বের পাশাপাশি কনকচাপা সহ জনপ্রিয় অনেক সঙ্গীত শিল্পী উপস্থিত থাকবেন। আমাদের আয়োজনে নানামুখী চমক থাকবে। সেমিনারসহ এমন কিছু বিষয় নিয়ে অনুষ্ঠান সাজাবো যা থেকে মানুষ বাংলাদেশ সম্পর্কে আরও গভীর জ্ঞান লাভ করতে পারে। নানা আয়োজন থেকে তারা যেন উপকৃত হয়। তিনি বলেন, শোটাইম সব সময় যে অনুষ্ঠান আয়োজন করে তা অত্যন্ত সাফল্যের সঙ্গে করে থাকে। এটিও তার ব্যতিক্রম হবে না।
তিনি এ অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য সকল বাংলাদেশী আমেরিকানকে হাত বাড়িয়ে দেয়ার এবং প্রোগ্রামে অংশ নেয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে চৌধুরী সারওয়ারুল হাসান বলেন, উত্তর আমেরিকায় বাংলাদেশীদের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি কালচার তুলে ধরার জন্য বহু বছর আগে ফোবানা এ ধরনের অনুষ্ঠান শুরু করেছিলো, কিন্তু সংগঠনটি এখন বহুভাবে বিভক্ত। একই নামে একাধিক স্থানে অনুষ্ঠান আয়োজন করায় অনুষ্ঠানের মান থাকছে না। যে উদ্দেশ্যে ফোবানা করা হয়েছিলো তা থেকে তারা অনেক দুরে সরে গেছেন। তাই এখন সময় এসেছে কাউকে না কাউকে দায়িত্ব নিয়ে কাজটি এগিয়ে নেয়ার। আমরা বাংলাদেশ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি সকলের সামনে তুলে ধরবো। প্রকৃত অর্থে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করবো।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ