নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনা ২৪ সেপ্টেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম : জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আসবেন। জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশন আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার শুরু হচ্ছে। জাতিসংঘের উচ্চস্তরের সাধারণ বিতর্ক শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে নিউইয়র্কে পৌঁছাবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে আগামী ১৭ অথবা ১৮ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে। ২৪ সেপ্টেম্বর শনিবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের উদ্দেশে ভাষণ দেবেন।
এদিকে ঢাকায় সাম্প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে বৈঠকের পর প্রধানমন্ত্রী নেতাকর্মীদের আশ্বস্ত করেছেন যে, গত বছরের মতো এবারও তিনি নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল নাগরিক সংবর্ধনায় (আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার) প্রবাসীদের উদ্দ্যেশে ভাষণ দেবেন। আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। ভার্চুয়াল নাগরিক সংবর্ধনার খবর শোনার পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গরাজ্যের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সশরীরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন। গত দুই বছর ধরে প্রধানমন্ত্রীকে সশরীরে না দেখায় কিছুটা হতাশ হয়েছেন নেতাকর্মীরা। তাই এবারের নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সশরীরে দেখার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল